ads

বুধবার , ২২ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৫ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন ২ বন্ধু

খবর টি পড়েছেন : ১৫৪
শেরপুরে ৫ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন ২ বন্ধু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : বর্তমানে করোনার কারণে মানুষ বেকার হয়ে পড়েছে। অসহায় হয়ে পড়েছে অনেক দরিদ্র মানুষ। শেরপুর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন চেষ্টা করছে ওইসব মানুষের মাঝে ত্রাণ সহায়তা দেয়ার জন্য। প্রশাসনের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও সংগঠনও ওইসব অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন। এমনই দুইজন বন্ধু সেলিম রেজা ও দেলোয়ার হোসেন বাবুল। গত ৩ দিনে তারা চরশেরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে ঘুরে দরিদ্র অসহায় ও বেকারদের মাঝে বিতরণ করে আসছেন ত্রাণ সামগ্রী। এদের মধ্যে দড়িপাড়ার সেলিম রেজা আজ প্রায় ৫ হাজার মানুষের মাঝে বিতরণ করেন ত্রাণ সামগ্রী। চরশেরপুর, সাতানীপাড়া, দড়িপাড়া, পশ্চিম দড়িপাড়া, হেরুয়া তালুকপাড়া, বালুরঘাটসহ বিভিন্ন গ্রামে ত্রাণ হিসেবে চাল ও আটা বিতরণ করা হয়। তাদের ত্রাণ তৎপরতা অব্যহাত থাকবে বলে তিনি জানান।
অপরদিকে দেলোয়ার হোসেন বাবুল ত্রাণ বিতরণ করেন ধুপাঘাট, টাঙ্গারিয়া পাড়া ও বাঘেরচর গ্রামের ৮শ দরিদ্রদের মাঝে। তিনিও জানান, তারা দুই বন্ধু মিলে সারা ইউনিয়নেই তাদের ত্রাণ তৎপরতা অব্যহত রাখবেন।

Shamol Bangla Ads

ওইসব স্থানে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, নতুনযুগ ও চারুবার্তার সম্পাদক মো: মেরাজ উদ্দিন। ত্রাণ সামগ্রী বিতরণ করেন সেলিম রেজা ও দেলোয়ার হোসেন বাবুল। উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মুহুর আলী, সাংবাদিক আবু হানিফ, সাবেক মেম্বার চাঁন মিয়া, মুকুল দফাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ধান কাটার সময় বজ্রপাতে কৃষক নিহত পরবর্তী সংবাদ শেরপুরে রেড ক্রিসেন্টের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads