স্টাফ রিপোর্টার : শেরপুরে ধান কাটার সময় বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। ২২ এপ্রিল বুধবার সকালে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের বামনেরচর এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত কৃষক হযরত আলী (৬০) ওই এলাকার সম মিয়ার ছেলে।

জানা যায়, কৃষক হযরত আলী ক্ষেতে ধান কাটার সময় তার ওপর আকস্মিক বজ্রপাত ঘটে। এতে তার শরীর ঝলসে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ বি এম এহছানুল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি আমার জেনেছি এবং তার পরিবারকে সহায়তার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
























