স্টাফ রিপোর্টার : শেরপুরে কর্মরত প্রাক্তন ঢাবিয়ানদের উদ্যোগে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ১০ এপ্রিল শুক্রবার ও ১১ এপ্রিল শনিবার জেলা শহরের পৌরসভার ঢাকলহাটি-কামারিয়া, চকপাঠক এবং সজবরখিলা এলাকায় ১০৫ টি হতদরিদ্র পরিবারের মাঝে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ওইসব খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ৩ কেজি মিনিকেট চাউল, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু এবং আধা কেজি মসুর ডাল।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন,সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, জেলা গ্রন্থাগারিক সাজ্জাদুল করিম, তিনানী সরকারি আদর্শ কলেজের প্রভাষক মজিবুর রহমান, সোনালী ব্যাংক শেরপুর জেলা শাখার সিনিয়র অফিসার রিয়াজুল ইসলাম জুয়েল, ইসলামী ব্যাংক শেরপুর জেলা শাখার কর্মকর্তা জসিম উদ্দিন, এনএসআই ফিল্ড অফিসার এনামুল কবির প্রমুখ।
























