ads

শনিবার , ১১ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সোহাগপুরের সেই বিধবাদের হাতে পৌঁছলো জেলা প্রশাসন ও জেলা পুলিশের খাদ্যসামগ্রী

খবর টি পড়েছেন : ১৫৯
সোহাগপুরের সেই বিধবাদের হাতে পৌঁছলো জেলা প্রশাসন ও জেলা পুলিশের খাদ্যসামগ্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে অসহায় হয়ে পড়া শেরপুরের নালিতাবাড়ীর সোহাগপুরের সেই বিধবাদের হাতে পৌঁছেছে জেলা প্রশাসন ও জেলা পুলিশের খাদ্যসামগ্রী। ১০ এপ্রিল শুক্রবার বিকেলে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম সোহাগপুরের বিধবাদের ঘরে ঘরে গিয়ে তাদের সার্বিক খোঁজ-খবর নেন এবং শহীদ জায়া ও বীরাঙ্গনাদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। সেইসাথে তাদের করোনা ভাইরাসের বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেন। ওইসময় তার সাথে ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদলসহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এদিকে একইদিন রাতে জেলা প্রশাসক আনার কলি মাহবুবের নির্দেশনায় নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান সোহাগপুরের বিধবাদের বাড়িতে গিয়ে তাদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। ওইসময় তিনি সবসময় তাদের পাশে থাকার আশ্বাস দেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ৪ শতাধিক কর্মহীন অসহায় পরিবারে খাদ্য তুলে… পরবর্তী সংবাদ শেরপুরে ২৮ হাজার পরিবারের মাঝে জেলা প্রশাসনের খাদ্যসামগ্রী…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads