ads

শনিবার , ১১ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৪ শতাধিক কর্মহীন অসহায় পরিবারে খাদ্য তুলে দিলেন আ’লীগ নেতা আধার

খবর টি পড়েছেন : ১৭৬
শেরপুরে ৪ শতাধিক কর্মহীন অসহায় পরিবারে খাদ্য তুলে দিলেন আ’লীগ নেতা আধার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মইনুল হোসেন প্লাবন, শেরপুর ॥ ভয়াবহ করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে শেরপুরে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে মাস্ক ও সাবানসহ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। তারই আওতায় ৬ ও ৭ এপ্রিল মঙ্গল ও বুধবার পৌর শহরের দমদমা কালিগঞ্জসহ আশেপাশের এলাকায় নিজ অর্থায়নে ৪ শতাধিক কর্মহীন, অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল ও আলু। তিনি দু’দিনই রাতে স্থানীয় যুবকদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ওই খাদ্য সামগ্রী তুলে দেন। সেইসাথে তিনি ভয়াবহ করোনা পরিস্থিতি থেকে রক্ষা পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা মোতাবেক সকলকে নিজ নিজ ঘরে থেকে স্বাস্থ্যবিধি মেনে চলাসহ সামাজিক দূরত্ব বজায় রাখার আহবান জানিয়ে পরিস্থিতির আলোকে তার তরফ থেকে আরও সহায়তা থাকবে বলে আশ্বস্ত করেন।

Shamol Bangla Ads

এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম আধারের দমদমাস্থ বাসা থেকে ওই খাদ্য সামগ্রী বিতরণের সূচনা করেন স্থানীয় এম.এ পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মোহাম্মদ আলী মাস্টার। ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ সমাজসেবক আলহাজ্ব মোঃ মোশারফুল ইসলাম মাস্টার, দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাছুদুল আলম সরকার, জেলা আইনজীবী সমিতির নির্বাহী সদস্য এডভোকেট মোহাম্মদ তাজমুল ইসলাম, অনির্বাণ তরুণ সংঘ’র সাধারণ সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম রুবেল, সোনার বাংলা যুব সংঘ’র প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান মুক্তা, সভাপতি বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক মনিহার হোসেন সরকার, আওয়ামী লীগ নেতা নাজমুল হুদা আকন্দ, আব্দুর রাজ্জাক, মমেনা খাতুন, ফরহাদ আলী, ছাত্রলীগ নেতা রাকিব সরকার প্রমুখ।
এদিকে এডভোকেট আধার বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা কারাগার মোড় ও মোবারকপুর আখের মাহমুদের বাজারসহ আশেপাশের এলাকায় ঘুরে ঔষধের দোকান ও নিত্য প্রয়োজনীয় খাদ্যের দোকান ব্যাতীত অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার আহবান জানান। সেইসাথে তিনি পরিস্থিতি মোকাবেলার স্বার্থে জেলা প্রশাসন ঘোষিত নির্দেশনা মেনে চলতেও সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
একই দিন রাতে তিনি শহরের মোবারকপুর যুব সেবা সংঘ’র উদ্যোগে স্থানীয় শতাধিক কর্মহীন অসহায় মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার। ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ শরাফত আলী, জেলা কৃষক লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: এসআরডি আলম, আয়োজক সংগঠনের সভাপতি উজ্জল মিয়া, সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফর্সা, উপদেষ্টা নজরুল ইসলাম, জমির উদ্দিন ফুলু, ছানুয়ার হোসেন কাবুল প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ৪ শতাধিক কর্মহীন অসহায় পরিবারে খাদ্য তুলে… পরবর্তী সংবাদ সোহাগপুরের সেই বিধবাদের হাতে পৌঁছলো জেলা প্রশাসন ও…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads