ads

শনিবার , ১১ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ২৮ হাজার পরিবারের মাঝে জেলা প্রশাসনের খাদ্যসামগ্রী বিতরণ

খবর টি পড়েছেন : ১৪১
শেরপুরে ২৮ হাজার পরিবারের মাঝে জেলা প্রশাসনের খাদ্যসামগ্রী বিতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা মোতাবেক সারাদেশের ন্যায় শেরপুরেও তাৎক্ষণিক মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় কর্মহীন হতদরিদ্র পরিবারগুলোর মাঝে চাউলসহ নিত্য প্রয়োজনীয় খাবার ও অন্যান্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। ওই কার্যক্রমের আওতায় ১০ এপ্রিল শুক্রবার জেলা প্রশাসক আনার কলি মাহবুবের নির্দেশনায় জেলার ৫ উপজেলায় ২৭ হাজার ৬৭৫ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ।

Shamol Bangla Ads

এর মধ্যে সদর উপজেলায় ৭ হাজার ৬শ পরিবারকে ৭৬ মেট্রিক টন চাল, নকলা উপজেলায় ৬ হাজার ৪৭৫ পরিবারকে ৬৪.৭৫ মেট্রিক টন চাল, নালিতাবাড়ী উপজেলায় ৩ হাজার ৪শ পরিবারকে ৩৪ মেট্রিক টন চাল, শ্রীবরদী উপজেলায় ৫ হাজার ২শ পরিবারকে ৫২ মেট্রিক টন চাল ও ঝিনাইগাতী উপজেলায় ৫ হাজার পরিবারকে ৫০ মেট্রিক টনসহ জেলায় ২৭৬.৭৫০ মেট্রিক টন চাল এবং মোট ১২ লক্ষ ৮৪ হাজার ৮৭৫ টাকা মূল্যের অন্যান্য খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী (ডাল, আলু, লবণ, তেল, সাবান) বিতরণ করা হয়।
এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক এবিএম এহসানুল মামুন বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কর্মহীন, দরিদ্র-অসহায়, দিনমজুর, কর্ম-অক্ষম ও অস্বচ্ছল নাগরিকদের সুষ্ঠু তালিকা প্রণয়নের মাধ্যমে তাদের মাঝে ওই মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। এটি পরিস্থিতির আলোকে চলমান থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সোহাগপুরের সেই বিধবাদের হাতে পৌঁছলো জেলা প্রশাসন ও… পরবর্তী সংবাদ শেরপুরে করোনা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads