স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাস পরিস্থিতিতে শেরপুর পৌর এলাকার এক হাজার কর্মহীন নিম্নআয়ের মানুষের খাদ্য সহায়তায় এগিয়ে এলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল। ৫ এপ্রিল রবিবার বিকেলে শহরের নবীনগর এলাকার পরিবহন শ্রমিক, কুলি, রিক্সা ও ভ্যানচালক আড়াইশ’ মানুষের মাঝে ৫ কেজি করে চাল, ১ কেজি ডাল ও ১ কেজি সয়াবিন তেল, এক কেজি লাবন এবং দুটি করে সাবান দেওয়া হয়।

নবারুণ পাবলিক স্কুল মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে সুশৃঙ্খলভাবে ওইসব খাদ্যসামগ্রী বিতরণকালে আওয়ামী লীগ নেতা উৎপল বলেন, আগামী ২ দিনের মধ্যে পৌরসভার ৯টি ওয়ার্ডে কর্মহীন কর্মহীন নিন্মআয়ের মানুষের তালিকা করে খাদ্য সহায়তা বিতরণ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমি আমার সাধ্যমতো এসব খাদ্যসহায়তা দিচ্ছি। পরিস্থিতি বিবেচনায় আরও খাদ্য সহায়তা দিতে চেষ্টা করবো। বিতরণকালে জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল, শহর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মানিক দত্ত, চেম্বার পরিচালক অজয় চক্রবর্তী জয়, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ, নবারুণ শিক্ষা পরিবারের পরিচালক আক্তারুজ্জামান উজ্জল প্রমুখ উপস্থিত ছিলেন।
























