ads

রবিবার , ৫ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে হাসপাতালের স্টাফসহ করোনা ভাইরাসের ২ রোগী শনাক্ত

খবর টি পড়েছেন : ১,৬৯৭
শেরপুরে হাসপাতালের স্টাফসহ করোনা ভাইরাসের ২ রোগী শনাক্ত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্রীবরদীতে চিকিৎসকদের পিপিই না দেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে হাসপাতালের এক নারী স্টাফসহ প্রথমবারের মতো করোনা ভাইরাসের ২ রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়া (৫০) ও স্থানীয় সাতানি শ্রীবরদী এলাকার বাসিন্দা, অন্যজন সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ছনকান্দা এলাকার গৃহবধূ (৪০)। ওই ঘটনায় ৮ সদস্যের হাসপাতালের নারী স্টাফের বাড়ি ও ১১ সদস্যের ওই গৃহবধূর বাড়িসহ আশেপাশের অন্ততঃ ২০ বাড়ি লকডাউন করা হয়েছে। আর উভয়ের পরিবারের অন্যান্য সদস্যদের রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে। এদিকে নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস শনাক্ত হওয়ার খবরে ওই দুই মহিলার স্ব-স্ব এলাকাসহ খোদ জেলায় করোনা আতঙ্কে নতুন মাত্রা যোগ হয়েছে।

Shamol Bangla Ads

৫ এপ্রিল রবিবার রাত সোয়া ৮টায় সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ ওই তথ্য নিশ্চিত করে জানান, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গের কারণে শনিবার সদর উপজেলার ওই গৃহবধূ এবং শ্রীবরদী উপজেলার ওই হাসপাতাল স্টাফসহ ৫ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে পাঠানো হয়। রবিবার রাত ৮টার দিকে তাদের পরীক্ষার ফলাফলের মধ্যে ওই ২ জনের ফলাফল পজেটিভ আসে। এর ফলে হাসপাতালের ওই নারী স্টাফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ও সদর উপজেলার ওই গৃহবধূকে জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হচ্ছে। আর উভয়ের বাড়ির অন্যান্য সদস্যদের আপাতত রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে। প্রয়োজনে পরীক্ষার জন্য তাদেরও নমুনা সংগ্রহ করা হবে।
এদিকে বরাদ্দের পরও রবিবার পর্যন্ত শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও নার্সদের পিপিই (পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট) দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার বিরুদ্ধে। আর ওই স্বাস্থ্য কমপ্লেক্সেরই একজন স্টাফ করোনাতে আক্রান্ত হওয়ায় ঝুঁকিতে পড়েছেন হাসপাতালে দায়িত্বরত প্রায় ২৮ জন চিকিৎসক-নার্স ও অন্যান্য স্টাফ। এ বিষয়ে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেনের সাথে মোবাইলে বার বার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য জানা যায়নি। তবে ওই বিষয়ে সিভিল সার্জন জানিয়েছেন, ওই স্বাস্থ্য কমপ্লেক্সে পিপিই আরও আগেই সরবরাহ করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ১ হাজার কর্মহীন মানুষ পেল আ’লীগ নেতা… পরবর্তী সংবাদ শেরপুরে জেলা আ’লীগের সাবেক সভাপতি এডভোকেট আব্দুস ছামাদের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads