ads

বৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সোনার বাংলা যুব সংঘ’র খাদ্য সহায়তা পেল ১৫০ হতদরিদ্র

খবর টি পড়েছেন : ২৬৩
শেরপুরে সোনার বাংলা যুব সংঘ’র খাদ্য সহায়তা পেল ১৫০ হতদরিদ্র
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মইনুল হোসেন প্লাবন, শেরপুর ॥ ভয়াবহ করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে শেরপুরে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে মাস্ক ও সাবানসহ খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। তারই আওতায় ১ এপ্রিল বুধবার সন্ধ্যায় শহরের দমদমা কালিগঞ্জ এলাকায় ‘সোনার বাংলা যুব সংঘ’র উদ্যোগে ১৫০ জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল ৪ কেজি চাল, ১ কেজি আলু ও হাফ কেজি ডালসহ ১ টি সাবান। ক্লাব অঙ্গনে ওই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান মুক্তার সভাপতিত্বে ওই বিতরণ কার্যক্রমে অন্যান্যের মধ্যে বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মো: বেলাল হোসেন, জেলা আইনজীবী সমিতির নির্বাহী সদস্য তাজমুল ইসলাম, অনিবার্ণ তরুণ সংঘ’র সাধারণ সম্পাদক প্রকশৌলী রবিউল ইসলাম রুবেল, জয়নাল আবেদীন সরকার, আয়োজক সংগঠনের সভাপতি বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক মনিহার হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক মাহিন আহম্মেদ বাপ্পীসহ ক্লাবের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
্এর আগে গত শনিবার ও রবিবার ২ দিনব্যাপী সোনার বাংলা যুব সংঘ’র উদ্যোগে পৌরসভার ৮ নং ওয়ার্ডে জনসচেতনতামূলক মাইকিং প্রচারণা ও সড়কে সড়কে জীবানুনাশক স্প্রে ছিটানো হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান মুক্তা, সভাপতি বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক মনিহার হোসেন সরকার ওইসব কার্যক্রমে সরাসরি অংশ নেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে দুস্থদের মাঝে স্পাইডারম্যান খ্যাত জসিমের খাদ্য সামগ্রী… পরবর্তী সংবাদ করোনা ভাইরাস সন্দেহে নকলায় এক বাড়ি লকডাউন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads