ads

বৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনা ভাইরাস সন্দেহে নকলায় এক বাড়ি লকডাউন

খবর টি পড়েছেন : ২৩৯
করোনা ভাইরাস সন্দেহে নকলায় এক বাড়ি লকডাউন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ করোনা ভাইরাস সন্দেহে শেরপুরের নকলা উপজেলায় একটি বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। ২ এপ্রিল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নকলা সদর ইউনিয়নের ধনাকুশা বাজারের পশ্চিম পাশে কবরস্থান সংলগ্ন একটি বাড়িতে ওই লকডাউন করা হয়।
জানা যায়, ওই বাড়ির এক ছেলে (৩২) ঢাকায় রিক্সা চালায়। সে কয়েকদিন আগে বাড়িতে আসার পর গত ৩/৪ দিন ধরে হাঁচি-কাশি ও জ্বরে আক্রান্ত হয়। বুধবার থেকে তার মাও আক্রান্ত হয় হাঁচি-কাশি ও জ্বরে। এ নিয়ে করোনা ভাইরাসের উপসর্গ সন্দেহে এলাকায় গুঞ্জন শুরু হলে খবর পেয়ে সতর্কতার অংশ হিসেবে উপজেলা প্রশাসনের নির্দেশে বৃহস্পতিবার দুপুরে ওই বাড়িটি লকডাউন করা হয়। এছাড়া সচেতনতার অংশ হিসেবে স্থানীয় ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান সুজা ও সচেতন মহলের উদ্যোগে ওই বাড়ির আশেপাশের ২০ পরিবারের লোকজনকে ঘর থেকে বের হতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। বাড়ির আশেপাশে চলছে জীবাণুনাশক স্প্রে করার কাজ।

Shamol Bangla Ads

এ ব্যাপারে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান জানান, ওই পরিবারের ৮ জন সদস্য আছে। পরীক্ষা-নিরীক্ষা না হওয়া পর্যন্ত ওই পরিবারের কেউ বাসা থেকে বের হতে পারবে না। আবার ওই বাসাতে কেউ যেতেও পারবে না। আজই তাদের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ময়মনসিংহে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ইতোমধ্যে ওই পরিবারের খাবার উপজেলা প্রশাসন থেকে নিশ্চিত করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে সোনার বাংলা যুব সংঘ’র খাদ্য সহায়তা পেল… পরবর্তী সংবাদ নকলায় ৫৮টি মসজিদে জীবানুনাশক সামগ্রী তুলে দিলেন মেয়র…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads