মইনুল হোসেন প্লাবন, শেরপুর ॥ ঢাকা বনানী এফআর টাওয়ারের অগ্নিকান্ডের ঘটনার স্পাইডারম্যান খ্যাত জসিম তার গ্রামের বাড়ি শেরপুরে করোনা শতর্কতায় কর্মহীন দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। ১ এপ্রিল বুধবার বিকেলে সদর উপজেলার বলাইচর ইউনিয়নের কালাম বাজার মাঠে ‘মানবতার দেয়াল’ নামের সংগঠনের ব্যানারে গ্রামের কর্মহীন হতদরিদ্র, দিনমজুরের মাঝে ওইসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত প্রতিটি প্যাকেটে ছিলো ৫ কেজি চাল, ৫ কেজি আলু, ৫০০ গ্রাম ডাল, ৫০০ গ্রাম তৈল, ৫০০ লবন ও ১টি করে সাবান। বিতরণ কার্যক্রমে বলাইচর ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক আনিসুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আয়োজক ও দুস্থরা করোনা শতর্কতা মেনে এবং নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে নির্ধারিত খাদ্য সামগ্রী বিতরণ ও গ্রহন করেন।
























