ads

বৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে আরও ২ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত

খবর টি পড়েছেন : ১৫২
দেশে আরও ২ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ জনের দেহে করোনা ভাইরাস বা কভিড-১৯ রোগের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৬ জনে এপ্রিল বৃহস্পতিবার দুুপুরে করোনাভাইরাস নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ওই তথ্য জানানো হয়।

Shamol Bangla Ads

ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে দু’জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেহে করোনাভাইরাসে আক্রান্ত কারও মৃত্যু হয়নি।
নতুন আক্রান্ত দু’জনে মধ্যে ১ জন বয়োবৃদ্ধ রয়েছেন- ওই তথ্য উল্লেখ করে ব্রিফিংয়ে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ১ জনের বয়স ৩০-৪০ বছরের মধ্যে, অন্যজনের বয়স ৭০-৮০ বছরের মধ্যে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে জানিয়ে ব্রিফিংয়ে বলা হয়, এখন পর্যন্ত ৩৭৩ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। এদের মধ্যে ২৭৫ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে আইসোলেশনে আছেন ৯৮ জন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলা পৌরসভার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে চাল ও নগদ… পরবর্তী সংবাদ সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ আর নেই

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads