ads

বৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জোরদার হচ্ছে প্রশাসন, পুলিশ ও সেনা তৎপরতা

খবর টি পড়েছেন : ৩৫৯
শেরপুরে জোরদার হচ্ছে প্রশাসন, পুলিশ ও সেনা তৎপরতা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে অঘোষিত লকডাউন কার্যকরে শেরপুরে জোরদার হচ্ছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সেনা তৎপরতা। ২ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে জেলা কালেক্টরেট ভবনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বিশেষ সভা শেষে এমনই আভাস পাওয়া যায়। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসাইন ও ঘাটাইল সেনানীবাসের ১৯ পদাতিক ডিভিশনের লেফটেন্যান্ট নাহিদুল ইসলাম হৃদয়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

অঘোষিত লকডাউন পরিস্থিতিতে শহরে কিছুটা শিথিল পরিস্থিতি প্রসঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন বলেন, মূলতঃ প্রথম থেকেই জেলা প্রশাসক আনার কলি মাহবুবের নির্দেশনায় আমরা জনসচেতনতা বাড়াতে নানা প্রচারণার পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, বাজার মনিটরিং ও প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। এরপরও লোকজন সচেতন না হলে মুশকিল। তবে জেলা প্রশাসন পুলিশ ও সেনাবাহিনীকে নিয়ে সার্বিক অবস্থা নিয়ন্ত্রণে এখন থেকে আরও সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। একই ধরনের কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন।
এদিকে ওই সভা শেষ হওয়ার পরপরই জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান ও লেফটেন্যান্ট নাহিদুল ইসলাম হৃদয়ের নেতৃত্বে শহরে সেনাসদস্যরা বিশেষ মহড়া দেয়। ওইসময় তারা শহরের ডিসিগেইট, বটতলা মোড়, নিউমার্কেট মোড়, থানামোড়, নবীনগর, খোয়ারপাড় ও নতুন বাস টার্মিনাল মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মাইকে সতর্কবার্তা প্রচার করেন। সেইসাথে তারা সামাজিক দূরত্ব নিশ্চিত করতে অনিবার্য সমস্যা ছাড়া ঘর থেকে বের না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। ওইসময় তারা সড়ক ও বিভিন্ন যানবাহনে জীবাণুনাশক স্প্রে করেন।
উল্লেখ্য, গত ৩ দিন যাবত শহরে জনযাতায়াতসহ যানবাহন চলাচলে তেমন কোন নিয়ন্ত্রণ না থাকায় অনেকটাই শিথিল হয়ে পড়েছে পরিবেশ। এরপর থেকেই সচেতন মহল উদ্বিগ্ন হয়ে সার্বক্ষণিক সেনা অবস্থান নিশ্চিতকরণসহ জেলায় প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর তৎপরতা আরও বাড়ানোর দাবি তুলে আসছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে করোনা ভাইরাসের উপসর্গ সন্দেহে ৪ জনের নমুনা… পরবর্তী সংবাদ শেরপুরে করোনা সংক্রমণ রোধে লোকজনকে আরও সতর্ক থাকার…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads