ads

বৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে করোনা সংক্রমণ রোধে লোকজনকে আরও সতর্ক থাকার আহবান জানালেন পুলিশ সুপার

খবর টি পড়েছেন : ২৯৬
শেরপুরে করোনা সংক্রমণ রোধে লোকজনকে আরও সতর্ক থাকার আহবান জানালেন পুলিশ সুপার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ভয়াবহ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে শেরপুরের সর্বস্তরের লোকজনকে আরও সতর্ক থাকার আহবান জানিয়েছেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। তিনি ২ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে শহরের নিউমার্কেট পায়রা চত্ত্বর এলাকায় লকডাউন পরিস্থিতি পরিদর্শনকালে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি ওই আহবান জানান।

Shamol Bangla Ads

ওইসময় পুলিশ সুপার বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে। এজন্য জেলা পুলিশের তরফ থেকে সচেতনতামূলক নানা প্রচারণা, হাত ধোয়ার বেসিন স্থাপন, কোয়ারেন্টাইন ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণসহ শহরে অবাধে জনযাতায়াত ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কাজ করছে। পরিস্থিতির আলোকে কাজের পরিধি বাড়িয়ে প্রতিদিন তৃণমূলে পর্যায়েও পৌঁছতে হচ্ছে পুলিশকে। এজন্য তিনি শেরপুরের জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষসহ স্থানীয় গণমাধ্যম কর্মীদের সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, চলমান পরিস্থিতি থেকে রক্ষা পেতে হলে মানুষের ঘরে আবদ্ধ থাকার কোন বিকল্প নেই। গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সার্বিক অবস্থার প্রেক্ষাপটে সকলের সহযোগিতা নিয়ে জেলা পুলিশ অবশ্যই সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়ে কাজ করবে।
পরিদর্শনকালে পুলিশ সুপারের সাথে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/ShamolBangla24/videos/2622478518030408/

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জোরদার হচ্ছে প্রশাসন, পুলিশ ও সেনা তৎপরতা পরবর্তী সংবাদ নকলায় করোনা সংক্রমণ প্রতিরোধে মতিয়া চৌধুরীর পক্ষে চিকিৎসা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads