ads

বৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় করোনা সংক্রমণ প্রতিরোধে মতিয়া চৌধুরীর পক্ষে চিকিৎসা সরঞ্জামাদি হস্তান্তর

খবর টি পড়েছেন : ৩০৪
নকলায় করোনা সংক্রমণ প্রতিরোধে মতিয়া চৌধুরীর পক্ষে চিকিৎসা সরঞ্জামাদি হস্তান্তর
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সাংসদ, সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর পক্ষে করোনা সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এবং বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ শাখা হতে প্রাপ্ত মেডিকেল সরঞ্জামাদি শেরপুরের নকলা উপজেলা আওয়ামী লীগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর হস্তান্তর করা হয়েছে। ২ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তার জাহিদুর রহমানের হাতে তার কার্যালয়ে ওইসব সামগ্রী তুলে দেয়া হয়। সরঞ্জামাদির মধ্যে ছিল সার্জিক্যাল মাস্ক ২২টি, মাস্ক ৪৮টি, স্যানিটাইজার ৯ বোতল, এন্টিসেপটিক হ্যান্ডরাব ১ বোতল, পিপিই ৯ পিস এবং এন্টিসেপটিক সাবান ১২৯৬ পিস।

Shamol Bangla Ads

হস্তান্তর অনুষ্ঠানে নিরাপদ দূরত্বে থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ , পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মজিবর রহমান, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক খলিলুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব সৈয়দ আলম মন্ঞ্জু, নকলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জাহাঙ্গীর হোসেন আহমেদ, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, সদস্য ফজলে রাব্বী রাজন প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে করোনা সংক্রমণ রোধে লোকজনকে আরও সতর্ক থাকার… পরবর্তী সংবাদ শেরপুরে কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের উদ্বোধন করলেন…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads