ads

শনিবার , ২৮ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সামাজিক দূরত্ব বজায় রাখতে পুলিশের বিশেষ কর্মসূচি

খবর টি পড়েছেন : ১৫৪
শেরপুরে সামাজিক দূরত্ব বজায় রাখতে পুলিশের বিশেষ কর্মসূচি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মইনুল হোসেন প্লাবন, স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে শেরপুরে জেলা পুলিশের উদ্যোগে এবার সামাজিক দূরত্ব বজায় রাখতে বিশেষ কর্মসূচি চলছে। ওই কর্মসূচির আওতায় ২৭ মার্চ শুক্রবার থেকে শহরের ঔষধের দোকানসহ খাদ্য সামগ্রির দোকানের সামনে ন্যূনতম ৩টি গোলবৃত্ত এঁকে দিচ্ছেন পুলিশ সদস্যরা। আর এর মধ্য দিয়ে ক্রেতা সাধারণ সামাজিক দূরত্ব বজায় রেখে একদিকে ওই গোলবৃত্তে দাঁড়িয়ে নিজ নিজ চাহিদা মতো ঔষধ ও খাদ্য সামগ্রি কিনে নিচ্ছেন, অন্য দিকে ফিরে আসছে শৃঙ্খলা।
২৮ মার্চ শনিবার দুপুরে শহরের বটতলা মোড়ে থাকা একটি ব্যস্থতম ঔষধের দোকানের সামনে দেখা যায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুনের উপস্থিতিতে নিজ হাতে রং নিয়ে গোলবৃত্ত আঁকছেন এস.আই শাহিন সরকার। এরপর ওই গোল বৃত্তে দাঁড়িয়ে ঔষধ ক্রয় করেন উপস্থিত ক্রেতারা।

Shamol Bangla Ads

শহর ঘুরে দেখা যায়, দোকনপাট বন্ধের পাশাপাশি জনযাতাযাত না থাকায় শহর অনেকটাই ফাঁকা। এরপরও পুলিশের লোকজন পিকআপে করে করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণার পাশাপাশি শহরময় টহল দিচ্ছে। গুরুত্বপূর্ণ এলাকা ও মোড়গুলোতে রাস্তায় নেমে তারা অনিবার্য সমস্যা ছাড়া লোকজনকে অযথা ঘুরাফেরাসহ শহরে প্রবেশে নিরুৎসাহিত করছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন শ্যামলবাংলা২৪ডটকমকে বলেন, শুক্র ও শনিবার মিলে শহরের প্রায় শতাধিক দোকানে ওই গোল বৃত্ত আঁকা হয়েছে। ওই আঁকার কাজ করছেন এসআই শাহিন সরকার, এএসআই জুলহাস উদ্দিন ও হায়দার আলী। কাজটি চলমান থাকবে বলেও তিনি জানান।
এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাল হোসেন শ্যামলবাংলা২৪ডটকমকে বলেন, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম এর নির্দেশনায় জেলা পুলিশের করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসাধারণকে সচেতন করার তৎপরতা বাড়ানো হয়েছে। এ জন্য জেলা সদরে পুলিশ সুপার স্বয়ং, শ্রীবরদীতে তিনি (অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাল হোসেন) নকলায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, ঝিনাইগাতীতে অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) ফেরদৌস হাসান ও নালিতাবাড়ীতে সিনিয়র সহকারি পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে প্রতিটি উপজেলার হাটবাজারসহ বিভিন্ন এলাকায় লিফলেট, মাইকিং প্রচারণা ও টলহ তৎপরতা জোরদার করার পাশাপাশি এবার ঔষধের দোকান ও খাদ্য দ্রব্যের দোকানগুলোতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে গোলবৃত্ত আঁকার কার্যক্রম চলছে। এছাড়া বিদেশ ফেরত এবং রাজধানী ঢাকা ফেরত লোকজনকে কোয়ারেন্টাইনে রাখতেও পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে ভারতফেরত জামাইয়ের পলায়ন ॥ শ্বশুরবাড়ির সবাই কোয়ারেন্টাইনে পরবর্তী সংবাদ করোনা ভাইরাস প্রতিরোধে শেরপুরে মাস্ক ও সাবান বিতরণ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads