ads

শনিবার , ২৮ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনা ভাইরাস প্রতিরোধে শেরপুরে মাস্ক ও সাবান বিতরণ

খবর টি পড়েছেন : ১৬৪
করোনা ভাইরাস প্রতিরোধে শেরপুরে মাস্ক ও সাবান বিতরণ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ভয়াবহ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে শেরপুরে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে সচেতনতা বাড়াতে মাইকিং ও লিফলেট প্রচারণার পাশাপাশি সাবান দিযে হাত ধোয়ার ব্যবস্থাসহ হতদরিদ্রদের মাঝে মাস্ক ও সাবান বিতরণ অব্যাহত রয়েছে। তারই আওতায় ২৭ মার্চ শুক্রবার বিকেলে শহরের দমদমা কালিগঞ্জ এলাকায় স্থানীয় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মাইকিং-ব্যানার প্রচারণা ও সাবান দিযে হাত ধোয়ার ব্যবস্থাসহ এলাকাবাসীর মাঝে মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে।

Shamol Bangla Ads

জেলা কারাগার মোড়ে সাবান দিয়ে হাত ধোয়ার কার্যক্রম উদ্বোধন করেন জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার। ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মানবাধিকার সংস্থা ‘আমাদের আইন’র সদর উপজেলা শাখার সভাপতি, দমদমা ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি জয়নাল আবেদীন হাজারী, দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাসুদুল আলম সরকার, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আওরঙ্গজেব আকন্দ সুমন, দমদমা জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ, সমাজ সেবক রফিকুল ইসলাম আকন্দ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ হাসানুজ্জামান সিদ্দিকী, জেলা আইনজীবী সমিতির নির্বাহী সদস্য তাজমুল ইসলাম, দমদমা অনির্বাণ তরুণ সংর্ঘের প্রকৌশলী রবিউল ইসলাম রুবেল, মুসা আলম সরকার, জুয়েল আলম আকন্দ, আব্দুল আলিম, আব্দুল হামিদ আকন্দ, খন্দকার আলামিন প্রমুখ। এরপর জনসচেতনতা বাড়াতে এলাকাবাসীর মাঝে বিনামূল্যে ১ হাজার মাস্ক ও ৫ শ সাবান বিতরণ করা হয়।

এদিকে, একইদিন বিকেলে মোবারকপুর আখের মাহমুদ বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে বাজারে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থাকরণসহ স্থানীয়ভাবে ২ শ মাস্ক বিতরণ করা হয়েছে। ওই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা, বিশিষ্ট সংগঠক এডভোকেট রফিকুল ইসলাম আধার। ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সভাপতি খন্দকার মোঃ কালু গাজী, সাবেক সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, বাজার ভূমি মালিক সমিতির সভাপতি ডা: শরাফত আলী, আখের মাহমুদ হাফেজিয়া মাদ্রাসার সভাপতি শফিকুল ইসলাম, ব্যবসায়ী নেতা এসআরডি আলম, জাকির হোসেন প্রমুখ।

Shamol Bangla Ads

এছাড়া শনিবার সকাল থেকে দমদমা সোনারবাংলা যুব সংঘ’র উদ্যোগে পৌরসভার ৮ নং ওয়ার্ডে জনসচেতনতামূলক মাইকিং প্রচারণা শুরু হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান মুক্তা, সভাপতি বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক মনিহার সরকার ওই প্রচারণায় সরাসরি অংশ নিচ্ছেন। তারা জানান, শনিবার দমদমা কালিগঞ্জ, মোবারকপুর মহল্লায় ওই প্রচারণা শেষ হলেও রবিবার মীরগঞ্জ ও বাকরপাড়া এলাকা শেষ করে পর্যায়ক্রমে আরেশপাশের এলাকাগুলোতেও তা চলবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে সামাজিক দূরত্ব বজায় রাখতে পুলিশের বিশেষ কর্মসূচি পরবর্তী সংবাদ করোনা প্রতিরোধে নকলা পৌরসভার উদ্যোগে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads