ads

শনিবার , ২৮ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ভারতফেরত জামাইয়ের পলায়ন ॥ শ্বশুরবাড়ির সবাই কোয়ারেন্টাইনে

খবর টি পড়েছেন : ২০২
নালিতাবাড়ীতে ভারতফেরত জামাইয়ের পলায়ন ॥ শ্বশুরবাড়ির সবাই কোয়ারেন্টাইনে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নালিতাবাড়ীতে ভারত থেকে ফেরা এক মেয়ে জামাই অভিযানের খবর পেয়ে পালিয়ে গেছেন। অবশেষে ২৭ মার্চ শুক্রবার বিকেলে উপজেলার কলসপাড় ইউনিয়নের বড়ভিলা গ্রামের ওই ব্যক্তির শ্বশুরবাড়ির সকল সদস্যকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
জানা যায়, শেরপুর সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের বাসিন্দা কালু ভান্ডারী পেশায় একজন বয়াতী। ১০/১২ দিন আগে তিনি ভারত থেকে বাড়িতে ফেরেন। গাজীরখামার বাজারে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পাশে তার বাড়ি। স্থানীয় লোকজন তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ করলেও তিনি তা মানেননি। একপর্যায়ে গত ৬ দিন আগে কালু ভান্ডারী তার স্ত্রীকে নিয়ে পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের বড়ভিলা গ্রামের শ্বশুর জামাল বয়াতীর বাড়িতে চলে যান। সেখানে পৌঁছার দু’দিন পর স্থানীয় লোকজন তার গতিবিধি দেখে সন্দেহ করেন। তারা প্রশাসনকে ঘটনা জানাতে চাইলে বৃহস্পতিবার রাতে কালু শ্বশুরবাড়ি থেকে পালিয়ে যান।

Shamol Bangla Ads

এদিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শুক্রবার বিকেলে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান ও উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু ওই বাড়িতে উপস্থিত হন। তখন পরিবারের লোকজন দাবি করেন, কালু ভান্ডারীর জ্বর কিংবা অন্য সমস্যা নেই, তাই কোয়ারেন্টাইন মানছেন না।
এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, যেহেতু লোকটি করোনাভাইরাস আক্রান্ত বলে লোকজন সন্দেহ করছে, সেক্ষেত্রে তার হোম কোয়ারেন্টাইনে থাকা উচিত ছিল। এখন তার শ্বশুরবাড়ির সকল সদস্যদের ১৫ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার পরবর্তী সংবাদ শেরপুরে সামাজিক দূরত্ব বজায় রাখতে পুলিশের বিশেষ কর্মসূচি

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads