ads

রবিবার , ২২ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে হোম কোয়ারেন্টাইন নির্দেশনা না মানায় ২ জনকে ২০ হাজার টাকা জরিমানা

খবর টি পড়েছেন : ১৪০
শেরপুরে হোম কোয়ারেন্টাইন নির্দেশনা না মানায় ২ জনকে ২০ হাজার টাকা জরিমানা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে হোম কোয়ারেন্টাইন নির্দেশনা না মানায় বিদেশফেরত ২ জনকে জরিমানা করা হয়েছে। ২২ মার্চ রবিবার তাদের জরিমানা করা হয়।
জানা যায়, শেরপুর শহরের রাজবল্লভপুর মহল্লায় কঙ্গোফেরত ফিরোজ জামান হোম কোয়ারেন্টাইনে না থেকে নকলা-নালিতাবাড়ীসহ বিভিন্ন স্থানে লুকিয়ে লুকিয়ে ঘুরছিলেন। খবর পেয়ে শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ মোবারক হোসেনের নেতৃত্বে একটি দল তাকে খুঁজে বের করে হোম কোয়ারেন্টাইনে থাকার আদেশ দেন। সেইসাথে তাকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে একইদিন সদর উপজেলার আরও এক বিদেশফেরত ব্যক্তিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

Shamol Bangla Ads

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ বল মামুন বলেন, আমরা অনেক চেষ্টা করে যাচ্ছি। এখন কেউ নিয়ম না মানলে তার বিরুদ্ধে আরো কঠোর হবো। তিনি আরও বলেন, বিদেশফেরত বা বিদেশফেরতদের সংস্পর্শে আসা ব্যক্তিরা নিজ বাসায় কোয়ারেন্টাইনে থাকুন। নিজে নিরাপদ থাকুন, আত্মীয়-স্বজনদেরও নিরাপদ রাখুন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় হোম কোয়ারেন্টিনের নির্দেশ লঙ্ঘনের দায়ে ১ জনকে… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬ হাজার টাকা জরিমানা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads