ads

রবিবার , ২২ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬ হাজার টাকা জরিমানা

খবর টি পড়েছেন : ১৩৯
শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬ হাজার টাকা জরিমানা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদী পৌর শহরের চাউলের আড়ৎ ও কাঁচা বাজারে বিভিন্ন পণ্যের মূল্য তালিকা সাঁটানো না থাকার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। ২১ মার্চ শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার পৌর শহরের ৩টি দোকানে ১৬ হাজার টাকা জরিমানা করেন।

Shamol Bangla Ads

জানা যায়, সারা দেশে চলমান করোনা ভাইরাস আতঙ্কে হঠাৎ করে কাঁচা বাজার, চাউলসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায়। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। এরই প্রেক্ষিতে শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্র্রেট নিলুফা আক্তার পৌর শহরের আব্দুল মালেকের চাউলের আড়ৎ থেকে ৬ হাজার টাকা, ইউনুছ আলীর চাউলের আড়ৎ থেকে ৫ হাজার টাকা ও শেখ ফরিদের পেঁয়াজের আড়ৎ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। এছাড়া ওষুধের দোকান ও মাস্ক বিক্রেতাদের গ্রাহকদের নিকট থেকে অতিরিক্ত মূল্য না রাখার নির্দেশ দেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে হোম কোয়ারেন্টাইন নির্দেশনা না মানায় ২ জনকে… পরবর্তী সংবাদ শেরপুরে ৯ শতাধিক বিদেশফেরতের মধ্যে হোম কোয়ারেন্টাইনে ১০১…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads