ads

রবিবার , ২২ মার্চ ২০২০ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় হোম কোয়ারেন্টিনের নির্দেশ লঙ্ঘনের দায়ে ১ জনকে জরিমানা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২২, ২০২০ ৬:৫৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নকলায় হোম কোয়ারেন্টিনের নির্দেশ লঙ্ঘনের দায়ে বিদেশ ফেরত ১ জনকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।২২ মার্চ রবিবার বিকেলে নকলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান ওই জরিমানা করেন। জরিমানা করা ওই ব্যক্তি হলেন উপজেলার কলাপাড়া গ্রামের হুরমুজ আলীর ছেলে আলী আকাব্বর (৩৫)।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত শনিবার ভারত থেকে নকলা উপজেলার কলাপাড়া গ্রামের বাড়িতে আসেন আলী আকাব্বর। এখানে আসার পর তাকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়। কিন্তু নির্দেশ লঙ্ঘন করে তিনি রবিবার দুপুরে কলাপাড়া বাজারে তার ওষুধের দোকানে আসেন। বিষয়টি স্থানীয় এলাকাবাসীর নজরে এলে তারা উপজেলা প্রশাসনকে বিসয়টি জানান। পরে নকলার ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হোম কোয়ারেন্টিনের নির্দেশ লঙ্ঘন করায় আলী আকাব্বরকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

Shamol Bangla Ads

নকলা উপজেলা নিার্বহী কর্মকর্তা জাহিদুর রহমান জরিমানা করার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads
error: কপি হবে না!