ads

রবিবার , ২২ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

খবর টি পড়েছেন : ৩০৮
শেরপুরে মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর শহরের দক্ষিণ মোবারকপুর জামে মসজিদের দ্বিতল নতুন ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ২০ মার্চ শুক্রবার বাদ জুমা আনুষ্ঠানিকভাবে ওই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। ওইসময় তিনি মসজিদের উন্নয়নে পৌরসভার তরফ থেকে ৫০ হাজার টাকা অর্থ বরাদ্দের আশ্বাস দেন। সেইসাথে তিনি এলাকাবাসীসহ দানশীল ব্যক্তিদের ওই কাজে সহায়তার হাত বাড়ানোর আহবান জানান।

Shamol Bangla Ads

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার। ওইসময় তিনি মসজিদটি নির্মাণে তার ব্যক্তিগত তরফ থেকে ১০ হাজার টাকা সহায়তার আশ্বাস দেন। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যোগিনীমুড়া খানকায়ে সিদ্দিকিয়ার পীর আলহাজ্ব আবু রাশেদ মোঃ বাকের, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ বাহার, সমাজসেবক আলহাজ্ব হাবিবুর রহমান, শফিকুল ইসলাম প্রমুখ। ওইসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে করোনা প্রতিরোধে পৌরসভার উদ্যোগে লিফলেট ও সাবান… পরবর্তী সংবাদ নকলায় হোম কোয়ারেন্টিনের নির্দেশ লঙ্ঘনের দায়ে ১ জনকে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads