স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে নভেল করোনা ভাইরাস (কভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে পৌরসভার উদ্যোগে সচেতনতামূলক লিফলেট ও সাবান বিতরণ করা হয়েছে। ২১ মার্চ শনিবার দুপুরে শহরের বটতলা ও হরিজনপল্লীসহ বিভিন্ন জায়গায় জনসাধারণের মাঝে ওই লিফলেট ও সাবান বিতরণ করেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

বিতরণকালে পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল ও নাজমা বেগম, কাউন্সিলর রাশেদুল ইসলাম রানা, হাবিবুর রহমান, সংরক্ষিত কাউন্সিলর মাহমুদা ইয়াসমিন ডলি, পৌর সচিব আবু লায়েছ মোঃ বজলুল করিম, পৌর কর্মকর্তা-কর্মচারী সংসদের সভাপতি ফারুক আহমেদ, সহ-সভাপতি নুর-ই-আলম চঞ্চলসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেও লিফলেট, সাবান ও মাস্ক বিতরণ করা হচ্ছে। শেরপুর উইমেন্স চেম্বার অব কমার্সের উদ্যোগে সাবান বিতরণকালে উপস্থি ছিলেন সহ-সভাপতি শাহিনা আক্তার পারভীন, পরিচালক নাসরিন রহমান, সাবিহা জামান শাপলা, আইরিন পারভীন, রওশন আরা প্রমুখ।

























