ads

বুধবার , ১৮ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিপুল আর্থিক ক্ষতির মুখে আইপিএল

খবর টি পড়েছেন : ১৭০
বিপুল আর্থিক ক্ষতির মুখে আইপিএল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : করোনাভাইরাসের জেরে পিছিয়ে দেওয়া হয়েছে আইপিএল। বিসিসিআই এবং ফ্র্যাঞ্চাইজিগুলো দিনরাত চেষ্টা করছে যদি কোনওভাবে মেগা টুর্নামেন্টের আয়োজন করা যায়। কিন্তু, এখনও কোনও আশার কথা বোর্ড শোনাতে পারেনি। খেলা হলেও, তা ফাঁকা স্টেডিয়ামে হওয়ার সম্ভাবনাই প্রবল। এই পরিস্থিতিতে বিপুল লোকসানের মধ্যে পড়তে চলেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। কিন্তু, সেই লোকসান মেনে নিয়েও করোনা রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারই পক্ষে তারা। এদিকে, করোনার জেরে নিজেদের সদর দফতর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নিজেদের ট্রেনিং ক্যাম্প বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। ক্রিকেটারদেরও বাড়ি পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আরসিবি। এর আগে মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সও একই সিদ্ধান্ত নিয়েছে।
ফ্র্যাঞ্জাইজির কর্তারা একপ্রকার ধরেই নিয়েছেন, এ বছর আইপিএল হচ্ছে না। বিরাট আর্থিক ক্ষতি হবে জেনেও জনস্বার্থে সেই সিদ্ধান্ত মেনে নিতে রাজি ফ্র্যাঞ্চাইজিগুলো।

Shamol Bangla Ads

এক ফ্র্যাঞ্চাইজির কর্তা বলছেন, “এর ফলে আমাদের অন্তত ১৫-২০ কোটি টাকা লোকসান হবেই। শুধু ক্রিকেটারদের বেতন এবং অন্য কর্মীদের বেতন বাবদই এই লোকসান হবে। এছাড়াও স্পনসরশিপের টাকা বাবদ আরও অনেক টাকাই লোকসান হবে। কিন্তু আমরা বুঝতে পারছি মানুষের সুরক্ষা থেকে বেশি গুরুত্বপূর্ণ কিছু নয়।”
বোর্ড সূত্রের খবর, আইপিএল আয়োজন করা নিয়ে বোর্ড কর্তাদের সঙ্গে দফায় দফায় আলোচনা করছেন ফ্র্যাঞ্চাইজি কর্তারা। যদি বিদেশি ক্রিকেটাররা খেলার অনুমতি না পান, সেক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে, সেটা নিয়েও আলোচনা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বঙ্গবন্ধুর কথাগুলোর বাস্তবায়ন জরুরি : মাশরাফি পরবর্তী সংবাদ এবার স্থগিত মেসি-নেইমারদের কোপা আমেরিকা

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads