ads

মঙ্গলবার , ১৭ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বঙ্গবন্ধুর কথাগুলোর বাস্তবায়ন জরুরি : মাশরাফি

খবর টি পড়েছেন : ১৭৬
বঙ্গবন্ধুর কথাগুলোর বাস্তবায়ন জরুরি : মাশরাফি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নড়াইল প্রতিনিধি : নড়াইল ২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা বলেছেন, বঙ্গবন্ধুর ভাষণকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে কথাগুলোর বাস্তবায়ন জরুরি। বঙ্গবন্ধু বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখতেন সেটা আমরাও বিভিন্ন সময়ে বক্তৃতায় বলে থাকি কিন্তু আমার মনে হয় এটা এখন কাজে প্রমাণ করা জরুরি। ১৭ মার্চ মঙ্গলবার নড়াইলে মুজিববর্ষ পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন । তিনি আরো বলেন, আমার মনে হয় সময় এখনো শেষ হয়ে যায়নি। শেষ বলে কিছু নাই। আজকে থেকেই শুরু করলে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন সম্ভব।

Shamol Bangla Ads

মুজিববর্ষ উপলক্ষে এ দিন সকাল ১০টার দিকে নড়াইল পুরাতন বাস টার্মিনাল এলাকায় বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পমাল্য অর্পণ করেন সাংসদ মাশরাফি। এরপর জাতীয় সঙ্গীতের মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মদিন পালনের কর্মসূচি শুরু হয়। তারপর বেলুন ওড়ানো ও কেক কাটেন মাশরাফিসহ অন্যান্যরা। এ সময় বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় এবং বাংলাদেশের উন্নয়ন কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ করোনা আতঙ্ক ॥ বাংলাদেশের পাকিস্তান সফর স্থগিত পরবর্তী সংবাদ বিপুল আর্থিক ক্ষতির মুখে আইপিএল

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads