স্পোর্টস ডেস্ক : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে স্থগিত হলো কোপা আমেরিকা। ১৭ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের এ লড়াই ১ বছর পেছানোর বিষয়টি ঘোষণা করে দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশন (কনমেবল)।

২ আযোজক দেশ কলম্বিয়া ও আর্জেন্টিনায় ১২ জুন থেকে ১২ জুলাই পযর্ন্ত ১২ দলের কোপা আমেরিকা হওয়ার সময়সূচি ঠিক করা ছিল।
কোপা আমেরিকা স্থগিত করার বিষয়ে কনমেবলের প্রেসিডেন্ট আলেহান্দ্রো ডোমিঙ্গেজ বলেন, করোনা ভাইরাসের কারণে অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য এ সিদ্ধান্ত নিতে হচ্ছে। নতুন সূচিতে ২০২১ সালের ১১ জুন থেকে ১১ জুলাই পযর্ন্ত কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

























