ads

সোমবার , ১৬ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনা আতঙ্ক ॥ বাংলাদেশের পাকিস্তান সফর স্থগিত

খবর টি পড়েছেন : ১৯৮
করোনা আতঙ্ক ॥ বাংলাদেশের পাকিস্তান সফর স্থগিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক ॥ করোনাভাইরাস আতঙ্কের মাঝে এবার স্থগিত হয়ে গেলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফর। আগের দুই দফায় পাকিস্তান থেকে টি-টোয়েন্টি ও টেস্ট খেলে এসেছে টাইগাররা। এবার তৃতীয় ধাপে ১ ওয়ানডে ও ১ টেস্ট খেলতে চলতি মাসের ২৯ তারিখে করাচি যাওয়ার কথা ছিলো মুমিনুল হক-তামিম ইকবালদের। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, এই সফরটি আপাতত হবে না। ১৬ মার্চ সোমবার সাড়ে ১২টার দিকে ওই খবর নিশ্চিত করে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারা জানিয়েছে শীঘ্রই ২ দল মিলে সমঝোতার মাধ্যমে টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত ম্যাচটির ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

Shamol Bangla Ads

যেহেতু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত এই টেস্ট সিরিজটি। তাই সিরিজের দ্বিতীয় ম্যাচটি খেলতেই হবে দুই দলকে। অন্যথায় পয়েন্টজনিত সমস্যায় পড়তে হতে পারে। আর এ ম্যাচটি খেলে ফেলতে হবে ২০২১ সালের মার্চের মধ্যেই। এদিকে শুধু বাংলাদেশের বিপক্ষে এক ওয়ানডে ও এক টেস্টই শুধু নয়, আগামী ২৫ মার্চ থেকে শুরু হতে যাওয়া ঘরোয়া পাকিস্তান ওয়ানডে কাপ টুর্নামেন্টও অনির্দিষ্টকালীন সময়ের জন্য স্থগিত করেছে পিসিবি।

তবে পাকিস্তান সুপার লিগের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি তারা। আগামীকাল (মঙ্গলবার) পিএসএলের দুই সেমিফাইনাল এবং বুধবার ফাইনাল ম্যাচ হওয়ার সূচি নির্ধারিত রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ করােনা আতঙ্কে দর্শকশূন্য মাঠে অস্ট্রেলিয়ার জয় পরবর্তী সংবাদ বঙ্গবন্ধুর কথাগুলোর বাস্তবায়ন জরুরি : মাশরাফি

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads