ads

শনিবার , ১৪ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে করোনা ভাইরাস সতর্কতায় মুজিববর্ষে আওয়ামী লীগের কর্মসূচি পুনর্বিন্যাস

খবর টি পড়েছেন : ১৫৮
শেরপুরে করোনা ভাইরাস সতর্কতায় মুজিববর্ষে আওয়ামী লীগের কর্মসূচি পুনর্বিন্যাস
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ প্রাণঘাতি নোবেল করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় সারাদেশের ন্যায় শেরপুরেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে আওয়ামী লীগের বর্ষব্যাপী কর্মসূচি পুনর্বিন্যাস করা হয়েছে। ১৩ মার্চ শুক্রবার সন্ধ্যায় শহরের চকবাজারস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত জেলা আওয়ামী লীগের এক জরুরী সভায় কেন্দ্রী নির্দেশনা মোতাবেক ওই কর্মসূচি পুনর্বিন্যাস করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা হুইপ আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সভায় গৃহিত পুনর্বিন্যাসকৃত কর্মসূচি সফল করতে আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট প্রধান এবং সহযোগী সংগঠনের প্রধানসহ নেতা-কর্মীদের প্রতি আহবান জানান। সেইসাথে তিনি করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় দলের নেতা-কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য গুরুত্বারোপ করেন ।

Shamol Bangla Ads

সভায় ‘মুজিববর্ষ’ উপলক্ষে কেন্দ্রীয়  নির্দেশনা পাঠ করে শুনান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি। এ ছাড়া সভায় প্রাণঘাতি করোনা ভাইরাস সম্পর্কে বক্তব্য উপস্থাপন করেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও জেলা বিএম’র সভাপতি ডা: এমএ বারেত তোতা।

পরে পুনর্বিন্যাস কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ১৭ মার্চ সকাল সাড়ে ৬টায় জেলা  ও উপজেলা পর্র্যায়সহ সকল ইউনিটে আওয়ামী লীগ ও সহযোগী-অঙ্গ সংগঠনসমূহের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৭ টায় জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচার, সড়ক ও ভবনে সাজসজ্জা ও আলোকসজ্জা, মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা ও দোয়া মাহফিল আয়োজন, দুঃস্থ্য ও এতিমদের মাঝে খাবার ও মিষ্টি বিতরণ এবং সন্ধ্যা ৬ টার পর ঘরে বসে গণমাধ্যমে জন্মশত বার্ষিকীর প্রচারিত অনুষ্ঠান দেখা। এ ছাড়া বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা মোতাবেক উপজেলা পর্যায়ে গৃহহীনদের তালিকা প্রণয়ন করে তা জেলা কমিটির মাধ্যমে দ্রুত দলের কেন্দ্রীয় দপ্তরে প্রেরণ এবং বিভিন্ন ইউনিট পর্যায়ে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হবে।

Shamol Bangla Ads

সভায় আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য মোঃ খোরশেদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকে মজদুল হক মিনু, সহ-সভাপতি ফকরুল মজিদ খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, এডভোকেট সুব্রত কুমার দে ভানু ও নাজিমুল হক নাজিম, সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম সেলু, সদর উপজেলা চেয়ার‌্যান রফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম এবং উপজেলা ইউনিটগুলোর সভাপতি-সাধারণ সম্পাদক ও জেলা শহরে অবস্থানরত জেলা আওয়ামী লীগের সদস্যগণসহ সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকসহ  প্রায় ৪০ জন সদস্য উপস্থিত ছিলেন।

মুজিববর্ষে আওয়ামী লীগের কর্মসূচি পুনর্বিন্যাস প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার বলেন, বিশ্বজুড়ে প্রাণঘাতি নভেল করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধিতে সৃষ্ট সঙ্কট মোকাবেলায় সারাদেশে অধিক লোক সমাগম হতে পারে- এ ধরনের কর্মসূচি কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আপাতত পরিহার করার আহব্বান জানানো হয়েছে।আর সেই নির্দেশনা মোতাবেক সারাদেশের ন্যায় শেরপুরেও স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে ১৭ মার্চ থেকে অনুষ্ঠিতব্য মুজিববর্ষের বর্ষব্যাপী কর্মসূচি পুনর্বিন্যাস করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিদ্যুতের আলোয় আলোকিত হলো প্রত্যন্ত পল্লী পরবর্তী সংবাদ শেরপুরে বিডি ক্লিনের উদ্যোগে পরিচ্ছন্ন হলো বটতলা কালিরবাজার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads