ads

শনিবার , ১৪ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিডি ক্লিনের উদ্যোগে পরিচ্ছন্ন হলো বটতলা কালিরবাজার

খবর টি পড়েছেন : ২০১
শেরপুরে বিডি ক্লিনের উদ্যোগে পরিচ্ছন্ন হলো বটতলা কালিরবাজার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মইনুল হোসেন প্লাবন, শেরপুর ॥ ‘পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন’ এ শ্লোগানকে ধারণ করে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন শেরপুরের উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। ১৩ মার্চ শুক্রবার বিকেলে শহরের গোপালবাড়ী বটতলা এলাকায় ওই অভিযানের উদ্বোধন করেন এবং বিডিক্লিন সদস্যসহ অন্যান্যদের পরিচ্ছন্নতার শপথবাক্য পাঠ করান বিডি ক্লিন শেরপুরের উপদেষ্টা ও মানবাধিকার সংস্থা আমাদের আইন শেরপুর সদর উপজেলা শাখার সভাপতি জয়নাল আবেদীন হাজারী। ওইসময় তিনি বলেন, পরিস্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ এবং নির্মল পরিবেশের পূর্বশর্ত। নিজ নিজ এলাকাসহ শহরের পরিচ্ছন্নতা নিশ্চিত করার মধ্য দিয়ে আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে তার প্রতিফলন ঘটাতে হবে। তবেই আমরা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবো।
তরুণ প্রজন্মে আইকন, বিডিক্লিন শেরপুরের  সহ-সমন্বয়ক মেহেদী হাসার শামীমের সভাপতিত্বে আলোচনা সভায় আমাদের আইন শেরপুর সদর উপজেলা শাখার সহ-সভাপতি খাইরুল ইসলাম, বিডি ক্লিন শেরপুরের মিডিয়া ইউনিট সদস্য রাজাদুল ইসলাম বাবু, দশকাহনীয়া ইউনিট প্রধান আমির হামজা, পুলিশ লাইন্স ইউনিট প্রধান আশরাফুল ইসলাম, সদস্য আওয়াদুদ আরিফসহ বিভিন্ন ইউনিটের প্রধানগণ বক্তব্য রাখেন

Shamol Bangla Ads

পরে অতিথিসহ সংগঠনটির অর্ধশতাধিক নারী-পুরুষ সদস্য হাতে ঝাড়ু নিয়ে ও মুখে মাস্ক পড়ে গোপালবাড়ী বটতলা এলাকার চারপাশের বিভিন্ন ময়লা-আবর্জনা পরিস্কার করে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলেন। সেইসাথে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের নিজেদের আশেপাশে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে সচেতন হওয়ার পরামর্শ দেন।

এ কার্যক্রমকে  স্বাগত জানিয়েছেন- জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক শামীম হোসেন, সাংবাদিক-মানবাধিকার কর্মী নুর ই আলম চঞ্ল, তরুণ কবি-সাংবাদিক-মানবাধিকার কর্মী মইনুল হোসেন প্লাবনসহ আরও অনেকে। 

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে করোনা ভাইরাস সতর্কতায় মুজিববর্ষে আওয়ামী লীগের কর্মসূচি… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্টে ও পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads