ads

শুক্রবার , ১৩ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিদ্যুতের আলোয় আলোকিত হলো প্রত্যন্ত পল্লী

খবর টি পড়েছেন : ১৮৬
শেরপুরে বিদ্যুতের আলোয় আলোকিত হলো প্রত্যন্ত পল্লী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের প্রত্যন্ত পল্লীর একটি গ্রামকে বিদ্যুতের নতুন সংযোগের আলোয় আলোকিত করা হয়েছে। ১৩ মার্চ শুক্রবার সদর উপজেলার বেতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়নের সুবর্ণচর গ্রামে বিদ্যুতের ওই নতুন সংযোগের সুইচ টিপে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ ও স্থানীয় সংসদ সদস্য আতিউর রহমান আতিক।

Shamol Bangla Ads

ওইসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী আলী হোসেন, জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-পরিচালক ডাঃ পীযুষ চন্দ্র সূত্রধর, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ শারমিন রহমান অমি, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, বেতমারী-ঘুঘুরাকান্দি ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ মজু, সাবেক ইউপি চেয়ারম্যান একেএম রফিকুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা যায়, জেলা সদর থেকে প্রায় ২০ কি.মি দূরে প্রত্যন্ত পল্লীর সুবর্ণচর গ্রামে এতদিন কোন বিদ্যুতের সংযোগ ছিল না। পল্লী বিদ্যুৎ বিভাগের অধীনে প্রায় ৬০ লাখ টাকা ব্যয়ে গ্রামের ৪.৩ কিলোমিটার এলাকায় ২৫৩টি পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের পল্লীতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উদ্বোধন… পরবর্তী সংবাদ শেরপুরে করোনা ভাইরাস সতর্কতায় মুজিববর্ষে আওয়ামী লীগের কর্মসূচি…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads