ads

সোমবার , ৯ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৭ দফা দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন

খবর টি পড়েছেন : ২৬৯
শেরপুরে ৭ দফা দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোটার ॥ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের দাবি বাস্তবায়নসহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে শেরপুরে মানববন্ধন করেছে জেলা সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস)। ৯ মার্চ সোমবার সকালে শহরের থানা মোড়ে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এ্যানি সুরাইয়া মিলোজের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুল হাসান, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি মোঃ মুকসেদুর রহমান ও প্রচার সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সিনিয়র শিক্ষক মোঃ জহুরুল ইসলাম, মাহফুজুল হক, স্মৃতি দাস তন্দ্রা প্রমুখ।

Shamol Bangla Ads

বক্তাগণ তাদের বক্তব্যে ৭ দফা দাবি তুলে ধরেন। ওইসব দাবির মধ্যে রয়েছে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর স্থাপন, বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রদান, সিনিয়র শিক্ষকসহ সকল শূন্যপদে পদোন্নতি, এন্ট্রি পদ ‘সহকারি শিক্ষক’ ৯ম গ্রেডে উন্নীতকরণ, নতুন আত্মীকরণ নীতিমালা প্রণয়ন, উপ-পরিচালকসহ অন্যান্য পদের বেতন গ্রেড উন্নীতকরণ এবং নন-ভ্যাকেশন ডিপার্টমেন্ট ঘোষণা ইত্যাদি।
মানববন্ধনে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি, শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও শ্রীবরদী এম এন বি পি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ অংশ গ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ‘কোচ ভাষা’ বইয়ের উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads