ads

সোমবার , ৯ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ‘কোচ ভাষা’ বইয়ের উদ্বোধন

খবর টি পড়েছেন : ২৬০
ঝিনাইগাতীতে ‘কোচ ভাষা’ বইয়ের উদ্বোধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মইনুল হোসেন প্লাবন : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় প্রাক প্রাথমিক বিদ্যালয়ের কোচ শিশুদের জন্য নিজস্ব মাতৃভাষার (কোচ ভাষা) বই ও ফ্ল্যাশ কার্ড (বর্ণমালা)’র উদ্বোধন করা হয়েছে। স্ট্রমী ফাউন্ডেশনের সহযোগিতায় কারিতাস বাংলাদেশ ময়মনসিংহ অঞ্চল ওই কোচ ভাষার বইটি প্রকাশ করেছে। ৮ মার্চ রবিবার নরওয়ে প্রবাসী দাতা সংস্থার প্রতিনিধি টিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই কর্মসূচির উদ্বোধন করেন। ওইসময় তিনি বলেন, কোচ ভাষায় রচিত বইটি লেখকের দীর্ঘদিনের সাধনার ফসল। এখন থেকে কোচ শিশুরা পড়াশোনার সাথে কোচ ভাষার বই পড়তে পারবে। বইটি পড়ে তারা তাদের নিজস্ব ভাষা সম্পর্কে বিস্তর ধারণা পাবে।
ওইসময় তার সাথে উপস্থিত ছিলেন স্ট্রমী ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর মিজানুর রহমান, স্ট্রমী ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার চন্দন কুমার, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক অপূর্ব ম্রং, কারিতাস সিডস-এসএফ প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার দুলেন আরেং, কারিতাসের কর্মসূচি কর্মকর্তা সিডস-এসএফ (প্রকল্প) মি. হিল্লোল নকরেক, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের সিডস প্রকল্পের প্রজেক্ট অফিসার প্রনয় কুমার ম্রং, কারিতাসের প্রজেক্ট অফিসার (ইআই) মোঃ ওসমান গনি, কারিতাস ঝিনাইগাতী উপজেলা সমন্বয়কারী প্রীতি রিছিল, কারিতাসের মাঠ কর্মকর্তা সুলভ দফো প্রমুখ।
উল্লেখ্য, কারিতাস সিড্স কর্মসূচি ২০১৯ সালের জানুয়ারী থেকে ঝিনাইগাতীতে কার্যক্রম শুরু করেছে। সিড্স প্রকল্পের আওতায় কোচ ভাষায় ৫টি প্রাক প্রাথমিক বিদ্যালয় চালু করেছে তারা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ৭ দফা দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads