ads

বুধবার , ৪ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মাদ্রাসা ছাত্রদের ৯০ দিনব্যাপী বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্পের উদ্বোধন

খবর টি পড়েছেন : ৩২৪
শেরপুরে মাদ্রাসা ছাত্রদের ৯০ দিনব্যাপী বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্পের উদ্বোধন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে শেরপুর জেলায় ১০০ ফ্রিল্যান্সার তৈরীর উদ্যোগে ক্বওমী মাদ্রাসার ছাত্রদের আইটিতে সম্পৃক্তকরণ প্রকল্পের আওতায় ৯০ দিনব্যাপী বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। ৪ মার্চ বুধবার সকালে জেলা প্রশাসনের তুলশীমালা সম্মেলন কক্ষে আয়োজিত ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় তিনি মাদ্রাসার ছাত্রদের কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণের বিষয়টিকে স্বাগত জানিয়ে বলেন, এটি খুবই ভালো উদ্যোগ। মাদ্রাসার ছাত্ররা শুধু ইমামতি বা শিক্ষকতা ছাড়াও যাতে প্রযুক্তিগত বিষয়ে দক্ষ হয়ে স্বাবলম্বী হতে পারেন-এটিই এ প্রকল্পের উদ্দেশ্য। এজন্য জেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে।

Shamol Bangla Ads

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার সাদিক আল সাফিন, আইসিটি মন্ত্রণালয়ের আইটি প্রোগ্রামার উম্মে মারজিয়া, তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা সিদ্দিক আহমাদ, শিক্ষা সচিব মাওলানা মোঃ হযরত আলী, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমানসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্পের প্রশিক্ষক হাফেজ মোঃ মিনহাজ উদ্দিন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অর্থায়নে ও জেলা প্রশাসনের সহায়তা ওই প্রশিক্ষণে কম্পিউটার বেসিক, গ্রাফিক্স ডিজাইন ও ওয়েব ডিজাইন- এ তিনটি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণে ১২০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে তালাকের পর স্ত্রীর অশ্লীল ছবি মেসেঞ্জারে দিয়ে… পরবর্তী সংবাদ শেরপুরে সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলার উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads