ads

বুধবার , ৪ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলার উদ্বোধন

খবর টি পড়েছেন : ২৩১
শেরপুরে সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলার উদ্বোধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ক্ষুদ্র উদ্যোক্তাদের উদ্যোগসমূহকে তুলে ধরতে সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলার উদ্বোধন করা হয়েছে। ৪ মার্চ বুধবার সকালে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ডিসি উদ্যান চত্ত্বরে এসএমই ফাউন্ডেশন আয়োজিত ওই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।

Shamol Bangla Ads

পরে ডিসি উদ্যান চত্ত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম। জেলা বিসিকের ব্যবস্থাপক তামান্না মহলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামছুন্নাহার কামাল, শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান রওশন, সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত, উত্তরা ব্যাংক শেরপুর শাখার ম্যানেজার আনোয়ার উল্লাহ।

ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফুল কবীর, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার এডভোকেট মোখলেছুর রহমান আকন্দ, নারী উদ্যোক্তা, স্বনির্ভর নারী কল্যাণ সংস্থার প্রধান নির্বাহী সাজেদা পারভীন ঝিনুকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, ক্ষুদ্র উদ্যোক্তাগণ ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসএমই মেলায় প্রায় ৪০টি স্টল বসেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মাদ্রাসা ছাত্রদের ৯০ দিনব্যাপী বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ… পরবর্তী সংবাদ নকলায় স্কুলছাত্রীকে যৌন পীড়নের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads