ads

সোমবার , ২ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর ডিএফএ নির্বাচনে ফের সভাপতি মানিক দত্ত, সম্পাদক হাকিম বাবুল

খবর টি পড়েছেন : ৩৩৭
শেরপুর ডিএফএ নির্বাচনে ফের সভাপতি মানিক দত্ত, সম্পাদক হাকিম বাবুল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের (ডিএফএ, শেরপুর) ৪ বছর মেয়াদী কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে মানিক দত্ত ও সাধারণ সম্পাদক পদে হাকিম বাবুল পুনঃনির্বাচিত হয়েছেন। ২ মার্চ সোমবার স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মিলনায়তনে শেরপুর ডিএফএ’র জেনারেল কাউন্সিল (কংগ্রেস) শেষে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় মানিক-হাকিম প্যানেলকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম।

Shamol Bangla Ads

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন ২ সহ-সভাপতি পদে সৈয়দ রবিউল করিম মনি ও আলহাজ¦ মো. খোরশেদ আলম, সহ-সাধারণ সম্পাদক পদে এএসএম রুহুল হায়দার শামীম, কোষাধ্যক্ষ পদে মো. জিন্নত আলী। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ীরা হলেন মোকছেদুর রহমান হিমু, মো. নাজিমুল হক, জাকির হোসেন বাবুল, মো. রাশেদুজ্জামান রিন্টু, মো. শরিফুর রহমান, মো. মজিবুর রহমান, কহিনুর বেগম বিদ্যুৎ, সৈয়দ বদরুল হক রেজভী, মাহবুব রানা, মো. মনির হোসেন, সাইফুল ইসলাম শাহীন ও মো. মোস্তফা কামাল মস্তু।
নির্বাচনের আগে অনুষ্ঠিত কংগ্রেসে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি মানিক দত্ত। কাউন্সিলে প্রয়াত ক্রীড়া ব্যক্তিত্ব, ক্রীড়া সংগঠক এবং বিশিষ্ট জনদের স্মরণে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়। এতে সাধারণ সম্পাদক হাকিম বাবুল সভাপতির প্রতিবেদন পাঠ ও আর্থিক বিবরনী উপস্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। কংগ্রেসে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মো. নাজিমুল হক নাজিম, মো. মোকছেদুর রহমান হিমু, মো. জিন্নত আলী, সৈয়দ রবিউল করিম মনি, এএসএম রুহুল হায়দার শামীম, জাকির হোসেন বাবুল, নাসরিন রহমান, ফারুক আহমেদ বকুল, সৈয়দ বদরুল হক রেজভী, মো. শরিফুর রহমান, সাইফুল আলম শাহীন, মো. আব্দুল হাই প্রমুখ। কাউন্সিলে ডিএফএ’র ৩২ জন কাউন্সিলর/ডেলিগেটের মধ্যে ৩১ জন উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কৃষক খুন পরবর্তী সংবাদ শেরপুরে লিগ্যাল এইডের আওতায় এক বছরে ১৭৯ মামলা…

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads