ads

সোমবার , ২ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কৃষক খুন

খবর টি পড়েছেন : ২২৩
শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কৃষক খুন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুদু মিয়া (৫০) নামে এক কৃষক খুন হয়েছেন। ২ মার্চ সোমবার দুপুরে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের চুনিয়ারচর ঘোড়াপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত দুদু স্থানীয় অহেদ আলী মন্ডলের ছেলে। ওই ঘটনায় দুদু মিয়ার ছেলে সাইদুর রহমান (৩৫) আহত হয়েছেন। এদিকে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Shamol Bangla Ads

জানা যায়, দুদু মিয়ার সাথে প্রতিবেশি মৃত রুস্তম আলীর ছেলে লিটন মিয়া (৪০) ও শরাফত আলীর ছেলে মঞ্জু মিয়ার (৫০) একবিঘা জমি নিয়ে বিরোধ ও আদালতে দীর্ঘদিন ধরে মামলা-মোকদ্দমা চলে আসছিল। সোমবার দুপুরে দুদু মিয়া ও তার ছেলে সাইদুর রহমান ওই বিরোধপূর্ণ জমিতে মাটি কাটতে গেলে প্রতিপক্ষ লিটন ও মঞ্জুর নেতৃত্বে ১০/১২ জন সহযোগী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুদু মিয়া ও তার ছেলে সাইদুর রহমানের উপর অতর্কিত হামলা চালায়। এতে দুদু মিয়া ও ছেলে সাইদুর রহমান মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরে আত্মীয়-স্বজনরা তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুদু মিয়াকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, ওই ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সেইসাথে ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ভোটার দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা… পরবর্তী সংবাদ শেরপুর ডিএফএ নির্বাচনে ফের সভাপতি মানিক দত্ত, সম্পাদক…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads