ads

শনিবার , ২২ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ম্যাচের সেঞ্চুরি পূর্ণ করল বাংলাদেশ-জিম্বাবুয়ে

খবর টি পড়েছেন : ১৬৭
ম্যাচের সেঞ্চুরি পূর্ণ করল বাংলাদেশ-জিম্বাবুয়ে
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : মিরপুর শের-ই-বাংলার সবুজ গালিচায় টস করতে নেমেছেন দুজন। সাদা পোশাকের ওপরে টেস্ট ক্রিকেটের ঐতিহ্যর ব্লেজার। মাথায় সেই পুরোনো টেস্ট ক্যাপ। মুমিনুল কয়েন ছুঁড়লেন। আরভিন ডাক দিলেন। জিতলেন অতিথি অধিনায়ক। টস জিতে বাংলাদেশকে পাঠালেন বোলিংয়ে। এ ম্যাচের মধ্যে দিয়ে আন্তর্জাতিক ম্যাচের সেঞ্চুরি পূর্ণ করল বাংলাদেশ ও জিম্বাবুয়ে। গত ২২ বছরে ২ দল ৩ ফরম্যাট মিলিয়ে ৯৯ আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়েছে। আজ (২২ ফেব্রুয়ারী) শনিবার সকালে মিরপুরে পূর্ণ হল তাদের ম্যাচের সেঞ্চুরি। ৯৯ ম্যাচে বাংলাদেশ জিতেছে ৫৭ ম্যাচে, জিম্বাবুয়ের জয় ৩৯, ড্র হয়েছে ৩টি ম্যাচ, ১টি ম্যাচ পরিত্যাক্ত।

Shamol Bangla Ads

বাংলাদেশ বর্তমান পরিসংখ্যানে এগিয়ে থাকলেও মুখোমুখি লড়াইয়ের শুরুতে আধিপত্য দেখিয়েছে জিম্বাবুয়ে। ১৯৯৭ সালের ১১ অক্টোবর ২ দল প্রথম মুখোমুখি হয় নাইরোবিতে। ওই সময়টা ছিল জিম্বাবুয়ের স্বর্ণযুগ। ফ্লাওয়ার ব্রাদার্স তখন বোলারদের জন্য রীতিমত হুমকি, অ্যালিস্টার ক্যাম্পবেলের দুর্দান্ত অধিনায়কত্ব আর হিথ স্ট্রিক, রেমন্ড প্রাইস, ডগলাস হোন্ডোর বোলিং আক্রমণ ছিল ভয়ঙ্কর।
মুখোমুখি লড়াইয়ের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের হার ৪৮ রানে। ওই ম্যাচের পর আরও ৬ ওয়ানডেতে হার বাংলাদেশের। ২০০১ সালের ১১ এপ্রিল বুলাওয়েতে ২ দল প্রথম টেস্ট খেলে। সাদা পোশাকেও হারে শুরু বাংলাদেশের। পরপর ৪ টেস্টেও হার। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম জয় পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয় ১৬ ম্যাচ। এর মধ্যে টেস্ট ছিল ৫টি, ওয়ানডে ১০টি। জিম্বাবুয়ের মাটিতে ২০০৪ সালের ১০ মার্চ বিজয়ের কেতন উড়ায় বাংলাদেশ। ওয়ানডেতে বাংলাদেশ জয় পায় ৮ রানে। হাবিবুল বাশারের দল হারায় হিথ স্ট্রিক, গ্র্যান্ট ফ্লাওয়ার, তাতেন্ডা তাইবুদের জিম্বাবুয়েকে। আশরাফুলের ৩২ বলে ৫১ রানের ইনিংসে বাংলাদেশ পেয়েছিল সেই কাঙ্খিত জয়।

Shamol Bangla Ads

এরপর ধীরে ধীরে পারফরম্যান্সের সূচক উর্ধ্বমুখী হতে শুরু করে বাংলাদেশের। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ জিতে টেস্ট ম্যাচও। ২০০৫ সালের ৬ জানুয়ারি চট্টগ্রামে জিম্বাবুয়েকে ২২৬ রানে হারায় বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে সেটি ছিল বাংলাদেশের প্রথম জয়। স্পিনার এনামুল হক জুনিয়রের দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ টেস্ট জয়ের খাতা খুলে।

ওয়ানডে ও টেস্টে প্রথম মুখোমুখিতে হারলেও টি-টোয়েন্টিতে বাংলাদেশ জিতেছিল প্রথম ম্যাচ। ২০০৬ সালের ২৮ নভেম্বর খুলনায় ৪৩ রানে জয় পায় বাংলাদেশ। ২ দলেরই সেটি ছিল প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি।

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ নিজেদের অবস্থান শক্ত করার পাশাপাশি জিম্বাবুয়ের বিপক্ষে সাফল্যর সূচক বাড়তে থাকে। অন্যদিকে আধিপত্য হারানোর পাশাপাশি জিম্বাবুয়ের সূচক ধারাবাহিক নিচে নেমেছে। ২০০৬ সালের ৬ আগস্ট থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত তাদের বিপক্ষে টানা ৯ ম্যাচে জয় পায় বাংলাদেশ। আবার ২০১৩ সালের ১২ মে থেকে ২০১৫ সালের ১১ নভেম্বর পর্যন্ত টানা ১৩ ম্যাচে বাংলাদেশ হারেনি। পারফরম্যান্সের এমন ধারাবাহিকতায় মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ একটা সময় টপকে যায় জিম্বাবুয়েকে। পাশাপাশি ৩ ফরম্যাটেই র‌্যাঙ্কিংয়ে জিম্বাবুয়েকে পেছনে ফেলে বাংলাদেশ।

মুখোমুখি লড়াইয়ে ২০০৯ সালে সবথেকে ভালো সময় কাটে বাংলাদেশের। ওই বছর ১৪ ম্যাচে ১০ জয় বাংলাদেশের, ৪টি জিম্বাবুয়ের। ২০০১ সালে বাংলাদেশের সবথেকে খারাপ সময় যায়। দশ ম্যাচের ৯টিতেই হার, ড্র করে ১টিতে।

২ দল বাংলাদেশের মাটিতে ম্যাচ খেলেছে ৫৯টি। যার ৪১টিতে জয় বাংলাদেশের, হার ১৬টি ও ড্র ২টি ম্যাচ। জিম্বাবুয়েতে খেলেছে ৩৭ ম্যাচ। ১৫টি জয় বাংলাদেশের, জিম্বাবুয়ের ২১টি ও ড্র ১টি। ভারতের মাটিতে ২ দল একটি ম্যাচ খেলেছে। চ্যাম্পিয়নস ট্রফির ওই ম্যাচে জিতেছিল বাংলাদেশ। কেনিয়াতে ২টি ম্যাচের ২টিতেই জয় জিম্বাবুয়ের।

বাংলাদেশ ও জিম্বাবুয়ে ২ দলই এর বাইরে আর কোনো দলের বিপক্ষে এত ম্যাচ খেলেনি। বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ ৭৯ ম্যাচ খেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে। জিম্বাবুয়ে ৮৭ ম্যাচ খেলেছে পাকিস্তানের বিপক্ষে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নাঈমের ঘূর্ণিতে স্বস্তি ফিরল বাংলাদেশ শিবিরে পরবর্তী সংবাদ মেসির অনবদ্য নৈপুণ্যে শীর্ষে ফিরেলা বার্সা; রিয়ালের হার

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads