ads

শনিবার , ২২ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নাঈমের ঘূর্ণিতে স্বস্তি ফিরল বাংলাদেশ শিবিরে

খবর টি পড়েছেন : ১৮৩
নাঈমের ঘূর্ণিতে স্বস্তি ফিরল বাংলাদেশ শিবিরে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একমাত্র টেস্টে টস জিতে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে শিবিরে শুরুতে আঘাত হানেন আবু জায়েদ। ইনিংসের অষ্টম ওভারে জিম্বাবুয়ের ওপেনার কেভিন কাসুজাকে সাজঘরে ফেরান তিনি। এরপর ১১১ রানের জুটি গড়ে সফরকারীরা। সেই জুটি ভাঙেন নাঈম হাসান। ওপেনার মাসভুরিকে তুলে নেওয়ার পর আউট করেন ব্রেন্ডন টেইলরকেও।
জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটসম্যান ও অধিনায়ক ক্রেইগ আরভিন এবং সিকান্দার রাজা ক্রিজে আছেন। ৫২ ওভারের খেলা শেষে সফরকারীদের সংগ্রহ ৩ উইকেটে ১৩৫ রান। আরভিন অপরাজিত আছেন ৫২ রানে। তার আগে মাসভুরি ৬৪ ও টেইলর ১০ রানে আউট হয়েছেন। কাসুজা করেন ২ রান।

Shamol Bangla Ads

এর আগে ভারত কিংবা পাকিস্তানের বিপক্ষে খেলা তিন টেস্টে তাদের পেস বোলিং দাপটে হেরেছে বাংলাদেশ। সামনে আছে আরও একবার পাকিস্তান সফর, তারপরও স্পিন আক্রমণ সাজিয়ে নেমেছে বাংলাদেশ। কারণ মিরপুরের উইকেট স্পিন সহায়ক। তবে শুরুতে উইকেট থেকে কিছুটা সহায়তা পাচ্ছেন পেসাররা।
জিম্বাবুয়ের বিপক্ষে দলে বড় পরিবর্তন থাকলেও একাদশে খুব বেশি বদল আনেনি বাংলাদেশ। ব্যাটিংয়ে শুধু মাহমুদুল্লাহর জায়গায় দলে ঢুকেছেন মুশফিকুর রহিম। বোলিং আক্রমণে নেওয়া হয়েছে বাড়তি স্পিনার। দলে ঢুকেছেন ডান হাতি অফ স্পিনার নাঈম হাসান।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসাইন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ, এবাদত হোসেন।
জিম্বাবুয়ে একাদশ: প্রিন্স মাসভুরি, কেভিন কাসুজা, ক্রেগ আরভিন, ব্রেন্ডন টেইলর, টিমসেন মারুমা, সিকান্দার রাজা, রেগিস চাকাভা, ডোনাল্ড ট্রিপানো, ভিক্টর নায়ুচি, আসলে এন্ডিলব, কার্লটন টিসুমা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারাল বাংলাদেশের মেয়েরা পরবর্তী সংবাদ ম্যাচের সেঞ্চুরি পূর্ণ করল বাংলাদেশ-জিম্বাবুয়ে

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads