ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশের বিপক্ষে জিম্বাবুয়ের একমাত্র প্রস্তুতি ম্যাচটি ড্র হয়েছে। মঙ্গলবার জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করতে মেনে ৭ উইকেট হারিয়ে ২৯১ রান তুলে প্রথম দিন শেষ করে। বুধবার আর তারা ব্যাট করতে নামেনি। ইনিংস ঘোষণা করে বিসিবি একাদশকে ব্যাট করতে পাঠায়। আকবর-ইমনরা ব্যাট করতে নেমে ৬৯ রানেই হারিয়ে বসে ৫ উইকেট। সেখান থেকে দলের হাল ধরেন আল-আমিন জুনিয়র ও তানজিদ হাসান তামিম। তারা ২ জন ২১৯ রানের জুটি গড়েন। দুজনেই তুলে নেন সেঞ্চুরি (তামিম ১২৫*, আল-আমিন ১০০*)। তাদের জোড়া সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেট হারিয়ে বিসিবি একাদশ ২৮৮ রান তোলার পর ড্র মেনে নেয় উভয় দল। বল হাতে জিম্বাবুয়ের আইন্সলে এনডোলভু ২ টি উইকেট তুলে নেন।

সংক্ষিপ্ত স্কোর :
জিম্বাবুয়ে : ২৯১/৭ ডিক্লে.

বিসিবি একাদশ : ২৮৮/৫ (৫৯.৩ ওভারে) আল-আমিন জুনিয়র ১০০* ও তানজিদ হাসান তামিম ১২৫*।
ফল : ড্র।

























