ads

বুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার অভিনয়ে দেখা যাবে যুবরাজকে

খবর টি পড়েছেন : ১৭৪
এবার অভিনয়ে দেখা যাবে যুবরাজকে
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাঙলা ডেস্ক : ভারতের সাবেক তারকা ক্রিকেটার যুবরাজ সিং। এক সময় ব্যাট হাতে মাঠে ঝড় তুলেছেন; এবার নাম লিখালেন অভিনয়ে। ক্রিকেটের এই যুবরাজকে এবার দেখা যাবে নতুন একটি ওয়েব সিরিজে।

Shamol Bangla Ads

এনডিটিভির প্রতিবেদন বলছে, যুবরাজের পাশাপাশি ওই ওয়েব সিরিজে অভিনয় করবেন তার স্ত্রী হেজল কিচও। সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করবেন যুবরাজের ভাই জোরাভার। আসামের গুয়াহাটিতে প্রযোজক সংস্থার পক্ষ থেকে ওই কথা জানিয়েছেন নীতা শর্মা।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যুবরাজ এবং তার ভাই জোরাভারকে নিয়ে এই ওয়েব সিরিজ করতে পেরে আমরা সম্মানিত। এ ছাড়া আমাদের লক্ষ্য হল, আসামের উঠতি প্রতিভাদের তুলে ধরা।’ সংবাদ সম্মেলনে যুবরাজের মা শবনমও উপস্থিত ছিলেন।
তিনি বলেন, ‘সবাই এবার আসল যুবরাজ এবং জোরাভারকে দেখবে। ওই ওয়েব সিরিজে কেন্দ্রীয় চরিত্র তৈরি হয়েছে জোরাভারকে ঘিরে। মা হিসেবে আমার ২ ছেলে এবং পুত্রবধূকে নিয়ে আমি ভীষণ গর্বিত।’এই ওয়েব সিরিজের সঙ্গে যুক্ত আছেন বলিউডের অনেকেই। যুবরাজের বাবা যোগরাজ সিংহও একসময় অভিনয় জগতের পরিচিত মুখ ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জুনিয়র তামিম ও আল-আমিনের সেঞ্চুরিতে প্রস্তুতি ম্যাচ ড্র পরবর্তী সংবাদ রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারাল বাংলাদেশের মেয়েরা

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads