ads

বুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্ব চ্যাম্পিয়ন রাকিবুলের জেলা ময়মনসিংহে ফুলেল শুভেচ্ছোয় বরণ

খবর টি পড়েছেন : ১৯৪
বিশ্ব চ্যাম্পিয়ন রাকিবুলের জেলা ময়মনসিংহে ফুলেল শুভেচ্ছোয় বরণ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মো. নজরুল ইসলাম, ময়মনসিংহ ॥ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের খেলোয়াড় ময়মনসিংহের ফুলপুর উপজেলার কৃতী কৃতিসন্তান রাকিবুল হাসানের নিজ জেলা ময়মমনসিংহ প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন ক্রীড়া, সামাজিক ও সাস্কৃতিক সংগঠনের উদ্যোগে ব্যাপক গণসংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন স্থানে তোরণ নির্মাণসহ ব্যানার ফেস্টুনে ছেয়ে যায় এলাকা। স্পিনার রাকিবুল হাসান বুধবার সকালে ময়মমনসিংহে এসে পৌঁছলে তাকে সার্কিট হাউজ মাঠে জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে উষ্ণ সংবর্ধনা দেয়া হয়। ভক্ত, সমর্থক ও ক্রীড়াপ্রেমী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী ফুল ছিটিয়ে বরণ করে নেয় বিশ্বকাপজয়ী এ খেলোয়াড়কে।
রাকিবুল হাসান ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার বাসিন্দা এবং ময়মনসিংহের ঐতিহ্যবাহী আলহেলাল ক্রিকেট ক্লাবের নিয়মিত খেলোয়াড়। ময়মনসিংহের ক্রিকেট কোচ গোলাম কিবরিয়া তারার নিবিড় তত্ত্বাবধানে রকিবুল হাসান বেড়ে উঠে। সংবর্ধনা অনুষ্ঠানে সর্বস্তরের ক্রিড়ামোদী ও জনতা অংশনেয়। রাকিবুল হাসানদের মত ক্রীড়াবিদদের হাত ধরেই বাংলাদেশ ক্রিকেট বিশ্ব কাপ জয় করবে বলে নেতৃবৃন্দরা আশা পোষণ করেন। বিকলে ময়মনসিংহ শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসনের পক্ষ থেকে দেশবরন্য এই ক্রীড়াবিদকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুর্ধ ১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের অন্যতম সদস্য বাহাতি স্পিনার রাকিবুল হাসানকে ময়মনসিংহ প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়েছে বুধবার সকালে ময়মনসিংহ সার্কিট হাউস ক্রিকেট গ্রাউন্ডে। ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও জেলা ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শওকত জাহান মুকুল এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুল হাসান চৌধুরী শাহীন, আলহেলাল ক্লাবের সহ সভাপতি মাহমুদুর রহমান প্রিন্স, কাঁচিঝুলি ক্লাবের সভাপতি ফরহাদ হাসান, সিটি কর্পোরেশনের কাউন্সিলর শরীফুল ইসলাম, জেলা ক্রিকেট এসোসিয়েশনের অন্যাতম সদস্য কাজী মিল্টন প্রমুখ।
রাকিবুল হাসানের বাড়ি ময়নসিংহ জেলার ফুলপুর উপজেলা সদর থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে রূপসী ইউনিয়নের বাশাটি গ্রামের শহিদুল ইসলামমের পূত্র । তবে তিনি জন্মের পর থেকে কখনও গ্রামে স্থায়ীভাবে বসবাস করেনি।
রাকিবুলের বাবা শহীদুল ইসলাম ঢাকায় থাকেন। তিনি পেশায় একজন গাড়িচালক। রাকিবুল পরিবারের সঙ্গে ঢাকায় বসবাস করে। তবে গ্রামে বেড়াতে এলে কিশোরদের সঙ্গে ঘুরে বেড়াত এবং রূপসী উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেটও খেলত।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাশরাফিই অধিনায়ক পরবর্তী সংবাদ জুনিয়র তামিম ও আল-আমিনের সেঞ্চুরিতে প্রস্তুতি ম্যাচ ড্র

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads