ময়মনসিংহ প্রতিনিধি ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ময়মনসিংহে রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার ২০১৯-২০ শুরু হয়েছে। ১৪ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে ওই খেলার উদ্বোধন করেন গৃহায়ন ও পূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। সাইফ স্পোটিং ক্লাব লিমিটেডের ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান ও সাইফ স্পোটিং ক্লাবের এমডি ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন ময়মনসিংহ জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি অধ্যাপক একে এম দেলোয়ার হোসেন মুকুল প্রমুখ।

উদ্বোধনী খেলায় রহমতগঞ্জ এফএমএস দলকে হারিয়ে সাইফ স্পোটিং ক্লাব লিঃ ১-০ গোলে জয়ী হয়। সাইফ স্পোটিং ক্লাবের পক্ষে গোলটি করে ৮নং জার্সি দারি এ মেরি।

























