ads

শনিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এক মাসের সফরে আজ আসছে জিম্বাবুয়ে

খবর টি পড়েছেন : ২৫৪
এক মাসের সফরে আজ আসছে জিম্বাবুয়ে
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : প্রায় এক মাসের সফরে আজ বিকালে ঢাকা পৌঁছাচ্ছে জিম্বাবুয়ে দল। এই সফরে তারা একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে। ১৮ ও ১৯ ফেব্রুয়ারি ঢাকায়ই একটি অনুশীলন ম্যাচ খেলবে জিম্বাবুয়ে দল। সেই ম্যাচের প্রতিপক্ষ বা ভেন্যু অবশ্য ঠিক হয়নি। এরপর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ২২ তারিখ থেকে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।

Shamol Bangla Ads

এই টেস্ট শেষে দুই দল চলে যাবে সিলেটে। সেখানে তিনটি ওয়ানডে খেলবে দুই দল। ১ মার্চ, ৩ মার্চ ও ৬ মার্চ অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে। তিনটি ম্যাচই দিবারাত্রির ম্যাচ।
এরপর আবার ঢাকায় এসে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে ৯ ও ১১ মার্চ অনুষ্ঠিত হবে দুটি টি-টোয়েন্টি। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের দুটি ম্যাচই হবে দিবারাত্রির।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহে বাংলাদেশ প্রিমিয়ার লীগের উদ্বোধন পরবর্তী সংবাদ মুজিববর্ষে এশিয়া ও বিশ্ব একাদশের ম্যাচ সূচি চূড়ান্ত

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads