ads

শনিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

খবর টি পড়েছেন : ১৯৮
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
১৫ ফেব্রুয়ারি শনিবার সকালে গাজীপুর রাজেন্দ্রপুর মোড়ের কাছে ইউলোপে ওই দুর্ঘটনা ঘটে। বর্তমানে তিনি শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পা ভেঙে গেছে, হাত ও মাথায় আঘাত পেয়েছেন। কমিশনারের বডিগার্ড এএসআই আবদুল বারেক ওই খবর নিশ্চিত করেছেন

Shamol Bangla Ads

জানা যায়, গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় যোগদানের উদ্দেশ্যে ময়মনসিংহ থেকে যাবার পথে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজেন্দ্রপুর চৌরাস্তা মোড়ের ইউলোপে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার বিভাগীয় কমিশনারের পাজেরো গাড়িকে প্রচন্ড ধাক্কা দেয়। এতে বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমানের পায়ে প্রচন্ড আঘাত পান এবং শরীরের অন্যান্য স্থানে আঘাত পান। তাকে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়াও কমিশনারের বডিগার্ড এএসআই মোঃ আব্দুল বারেক ও ড্রাইভার হেলাল উদ্দিন হাত পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন।
এদিকে বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার খবর পেয়ে ময়মনসিংহের পৌছলে কমিশনারের পরিবারের সদস্যসহ কমিশনার অফিসের কর্মকর্তাগণ ছুটে যান হাসপাতালে। ময়মনসিংহের প্রশাসন ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমানসহ তার সাথে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে স্বাস্থ্য কর্মীদের হাম-রুবেলা টিকা ও প্রশিক্ষণ বর্জন পরবর্তী সংবাদ বইমেলায় সুলতানুল আরেফীন আদিত্য’র নতুন বই ‌’স্যাক্রিফাইস’

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads