স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের ঝিনাইগাতী ও নকলা উপজেলা শতভাগ বিদ্যুতায়ন এর উদ্বোধন করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি বুধবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ওই দু’টি উপজেলাসহ দেশের ২৩টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনকালে শেরপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ তুলশীমালায় জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ছারওয়ার জাহান, জেলা পিডিবির নির্বাহী প্রকৌশলী সুব্রত রায়, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান, শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মোঃ আলী হোসেন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে শতভাগ বিদ্যুতায়ন উপলক্ষে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
























