ads

বুধবার , ১২ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় দু’পক্ষের ঝগড়া থামাতে গিয়ে কৃষক নিহত

খবর টি পড়েছেন : ৩৭১
নকলায় দু’পক্ষের ঝগড়া থামাতে গিয়ে কৃষক নিহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় ছাগলে বোরো ধানের বীজতলা খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের বাগবিতন্ডা থামাতে গিয়ে দেশীয় অস্ত্রের আঘাতে বারেক মিয়া (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের রুনীগাও গ্রামে ওই ঘটনা ঘটে। এদিকে ওই ঘটনায় আহসান কবীর নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Shamol Bangla Ads

জানা যায়, নকলা উপজেলার রুনীগাও গ্রামের কৃষক সোহেলের একটি ছাগল মঙ্গলবার প্রতিবেশি কৃষক কবীর মিয়ার ধানের বীজতলা খেয়ে নষ্ট করে ফেলে। এ নিয়ে দু’জনের মধ্যে ঝগড়া বাঁধলে প্রতিবেশি কৃষক বারেক মিয়া তাদের ঝগড়া থামিয়ে দেয়। কিন্তু বুধবার সকালে বারেক মিয়া গরুর জন্য ঘাস কাটতে যাওয়ার সময় পেছন থেকে কবীর দেশীয় অস্ত্র নিয়ে বারেক মিয়াকে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় থানায় ৬ জনকে আসামি করে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। ইতোমধ্যে আহসান কবীর নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শতভাগ বিদ্যুতায়নের আওতায় এলো ঝিনাইগাতী ও নকলা উপজেলা পরবর্তী সংবাদ শেরপুর জেলা জাসদ’র কাউন্সিল ১৪ ফেব্রুয়ারী

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads