ads

বুধবার , ১২ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে স্কুলছাত্রীকে উত্যক্ত করায় যুবকের ১০ মাসের কারাদণ্ড

খবর টি পড়েছেন : ৪৫৪
নালিতাবাড়ীতে স্কুলছাত্রীকে উত্যক্ত করায় যুবকের ১০ মাসের কারাদণ্ড
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে নবম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে উত্যক্ত করার অপরাধে আমিনুল ইসলাম (২৬) নামে এক যুবককে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান ওই দণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত আমিনুল উপজেলার হাতিপাগার এলাকার মর্তুজ মিয়ার ছেলে ও এক সন্তানের জনক।

Shamol Bangla Ads

জানা যায়, নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রী বিকেলে স্কুল থেকে তন্তর গ্রামস্থ তার বাড়ি ফিরছিল। পথিমধ্যে হাতিপাগার এলাকায় পৌছলে আমিনুল ইসলাম তাকে টানা-হেঁচড়া করে উত্যক্ত করে। পরে স্থানীয়দের সহযোগিতায় স্কুল কর্তৃপক্ষ আমিনুলকে আটক করে উপজেলা প্রশাসনে খবর দেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান সন্ধ্যায় ঘটনাস্থলে যান এবং সাক্ষ্যপ্রমাণ শেষে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শতভাগ বিদ্যুতায়নের আওতায় এলো ঝিনাইগাতী ও নকলা উপজেলা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads