ads

মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৫৯
শ্রীবরদীতে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শহীদ শাহ মুতাসিম বিল্লাহ খুররম বীর বিক্রম স্মরণে শেরপুরের শ্রীবরদীতে ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে উপজেলার কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় বিজয়ী হয়েছে শেরপুর অনুরণ স্পোটিং ক্লাব। এতে রানারআপ হয়েছে শ্রীবরদী স্পোটিং ক্লাব।
কাকিলাকুড়া ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজিত ওই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার। মোতাচ্ছের হোসেন শাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খেলার উদ্বোধন ঘোষণা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, কাকিলাকুড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার আলহাজ্ব মো. নজরুল ইসলাম, মানবাধিকার কর্মী শামীম হোসেন ও কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহ মুত্তাসিম বিল্লাহ শিবলী।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কাকিলাকুড়া ব্যাডমিন্টন টুর্নামেন্টের সভাপতি মোতাব্বের হোসেন শাহ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাজু। পরে বিজয়ী ও প্রতিদ্ব›দ্বী দলের অধিনায়কদের হাতে পুরুষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। এলাকার ছাত্রছাত্রী ও বিভিন্ন বয়সের লোকজন খেলা উপভোগ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে পানিতে ডুবে নারীর মৃত্যু পরবর্তী সংবাদ আইসিসি’র সেরা অধিনায়ক বাংলাদেশের আকবর আলী

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads