ads

সোমবার , ২০ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৩২ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন শুরু

খবর টি পড়েছেন : ২৬৭
শেরপুরে ৩২ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন শুরু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ বিশ্বশান্তি ও সকল জীবের মঙ্গল ও কল্যাণ কামনায় শেরপুরে শুরু হয়েছে ৩২ প্রহরব্যাপী অখন্ড হরিনাম সংকীর্তন ও শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান। ২০ জানুয়ারি সোমবার অরুণোদয় থেকে শেরপুর শহরের শ্রীশ্রী গোপাল জিউর মন্দির কমপ্লেক্সে মন্দির কীর্তন পরিচালনা কমিটির আয়োজনে ওই কীর্তন শুরু হয়।

Shamol Bangla Ads

কীর্তন পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট ব্যবসায়ী গোপাল চন্দ্র সাহা ও প্রিয়তোষ চন্দ্র সরকার। তারা জানান, শেরপুরের মধুসুদন সম্প্রদায়সহ দেশের বিভিন্ন জেলার ৬টি দল কীর্তন পরিবেশন করছে। আগামী ২৪ জানুয়ারি শুক্রবার অনুষ্ঠেয় লীলা কীর্তন পরিবেশন করবেন সাতক্ষীরার কুমারী আশালতা, যশোরের উত্তমা নন্দ দাস ও নওগাঁর নন্দিনী হাওলাদার। আগামী শনিবার মহোৎসব, কুঞ্জভঙ্গ, দধি মঙ্গল ও মহন্ত বিদায়ের মাধ্যমে এ মহানাম যজ্ঞানুষ্ঠান শেষ হবে। ওইসব অনুষ্ঠানে ভক্তদের অংশ গ্রহণ করার জন্য আহবান জানিয়েছেন তারা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ পরবর্তী সংবাদ শেরপুরে প্রবীণ আ’লীগ নেতা সৈয়দ এমদাদুল হকের ইন্তেকাল

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads