ads

সোমবার , ২০ জানুয়ারি ২০২০ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২০, ২০২০ ৭:৩০ অপরাহ্ণ

নকলা (শেরপুর প্রতিনিধি) : শেরপুরে বেসরকারি ব্যাংক (রূপালী ব্যাংক লিমিটেড, জামালপুর আঞ্চল ’র অর্থায়নে নকলা উপজোলার মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার-পরিজনের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। ২০ জানুয়ারি সোমবার বিকেলে নকলা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্ত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে ২০০টি কম্বল বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

এ উপলক্ষে নকলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের  সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আবুল মনসুরের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন শেরপুর জেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা পরিষদ সদস্য ছানোয়ার হোসেন, রূপালী ব্যাংক জামালপুর অঞ্চলের ডিজিএম মনির উদ্দিন ভূইয়া, এজিএম মনোয়ার হোসেন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার শাহজাহান, নকলা উপজেলার অষ্টধর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী প্রমুখ।

ওইসময় উপজেলার মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার-পরিজনের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!